মাত্র ২০ লিরার বিনিময়ে সন্তান মিলবে যুক্তরাজ্যে। লটারি কিনেই এই সন্তান জিততে হবে। নিঃসন্তান দম্পতির জন্য বিশ্বের প্রথম আইভিএফ লটারি বাজারে আনছে ব্রিটেন। যাতে মাত্র ২০ লিরার লটারির বিনিময়ে পুরস্কার ধার্য করা হয়েছে মানব শিশু। এটি প্রাকৃতিক জন্ম প্রক্রিয়ার অবমাননা বলে মানবাধিকার কর্মীরা গলা ফাটালেও ব্রিটেনে কিন্তু মোটেও থেমে থাকেনি। আইভিএফ পদ্ধতি হলো যার মাধ্যমে শরীরের বাইরে কৃত্রিম শুক্রাণু তৈরি করা হয়।
সম্প্রতি দেশটির জুয়া নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান গ্যাম্বলিং কমিশন এই লটারিকে বৈধতার লাইসেন্স দিয়েছে। মাত্র ২০ লিরার লটারিতে বিজয়ীকে দেওয়া হবে গর্ভধারণের সময় শহরের সবচেয়ে ভালো ক্লিনিকে ২৫ হাজার লিরা সমমূল্যের চিকিৎসাসেবা। আর পুরস্কার হিসেবে দেওয়া হবে চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল। এ ছাড়া এই লটারি কিনে নতুন নিঃসন্তান দম্পতিদের সুযোগ রয়েছে প্রতিমাসে মা-বাবা হওয়ার। প্রাথমিকভাবে এই লটারির ড্র মাসে একবার হলেও, পরে এটি আরও বাড়ানো হতে পারে। যদি গর্ভধারণের ব্যাপারে আইভিএফের এহেন কর্মকাণ্ড ব্যর্থ হয়, তা হলে কর্তৃপক্ষ দম্পতিদের দানকৃত ডিম্বাণুর মাধ্যমে গর্ভধারণের অফার করবে।
গর্ভধারণের ব্যাপারে যদি কোনো মেয়ের বয়স ৪৫ বছরের ঊর্ধ্বে বা জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা লিমিটের বেশি হয়, তা হলে তাকে শুধু কর্তৃপক্ষ ডিম্বাণু দান করতে অনুরোধ জানাবে। এই লটারি বিক্রি থেকে প্রাপ্ত সব অর্থ পাবে একটি চ্যারিটি সংগঠন। যারা এতদিন নিঃসন্তান দম্পতিকে বিভিন্ন ইন্টারনেট সুবিধা দিয়ে আসছিল। চলতি মাসের ৩০ তারিখ এই লটারি বাজারে আসবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

