হৃদয় আক্রান্ত হল 'মনেপড়া' নামক অসুখে
পাতারা ভিজতে থাকল, গাছেরা ভিজতে থাকল
মুখ তার স্বচ্ছ থেকে স্বচ্ছতর হল-
বায়বীয় থেকে কঠিনতর হয়ে এল অবয়ব তার
মাথার ভেতর তার স্পর্শ, বুকের ভেতর তার স্পর্শ
মেঘে মেঘে অনেক বেলা বইতে থাকল....
এবং বৃষ্টিগুলো টুপটাপ টুপটাপ করে পড়তে লাগল
পাতারা ভিজতে থাকল, গাছেরা ভিজতে থাকল
'মনেপড়া' নামক অসুখের কবলে আমি তাকে
সৃষ্টি করলাম আরো একবার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

