ভালোবাসা পাহাড়ের মত
দূর পাড়ের সেই অজানা কাহিনীর মত
ভালোবাসা অনেক অনেক দূরে থাকা সেই তারার মত
যার চারিদিকে শুধু নীল নক্ষত্রেরই ছাপ
ভালোবাসা অজানা সেই নগরীর মত।
ভালোবাসা প্রাণের স্পন্দন
পাখির কিচিমিচিতে মুখর হয়ে থাকা স্থান
ভালোবাসা অন্তহীন নীল স্বপ্নের মত
সেখানে থাকে শুধু আনন্দ
ভালোবাসা দিগন্তের নতুন প্রাণ
সেখানে থাকে শুধু নীল নকশার ছাপ
ভালোবাসা আমাকে নিয়ে যেতে চায় ঐ দূর পানে
আমার মন চায় শুধু ছুটে যায় তার টানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

