নতুন একটি প্রতারক চক্র সমন্ধে আজকে জানলাম। ঘটনার শিকার আমার রুমমেট। ঘটনার স্থান কলাবাগান।
আমার রুমমেট আজকে কলাবাগান যাচ্ছিলেন একটি কমিউনিটি সেন্টারে বিযের দা্ওয়াতে। একজন সিএনজি চালক এসে তাকে জিজ্ঞেসা করলেন "ভাই আামকে এক বিদেশি দুইটা বিদেশি টাকার নোট দিয়ে ইংরেজিতে কি যেন বলে চলে গেলেন। আপনার পরিচিত কোন Money Exchange আছে কিনা।" আমার রুমমেট তাকে বলে "আমি জানিনা"। তখন লোকটা তাকে প্রস্তাব কর আমার রুমমেটকে যে আপনি নিবেন কিনা। আমার রুমমেট নোট দুইটা হাতে নিয়ে দেখেযে নোটগুলো ওমানের । তখন সে আমাকে ফোন দিয়ে বলে ওমানের টাকার রেট কত। আমি নেট থেকে চেক করে বলিযে ১৯০ টাকা প্রতি রিয়াল । তো আমার রুমমেট ১০০ টাকার দুইটা নোট ১০০০০ টাকা দিয়ে কিনে আনে এবং কিছুক্ষন পর একটা Money Exchange-এ ফোন করে জেনে নেওয়ার চেষ্টা করে করে আসলে রেটটা কত। Money Exchange থেকে কেউ একজন তাকে বলে যে যদি এইটা ওমান রিয়াল হয় তাহলে দাম আছে কিন্তু যদি বাইছা হয় তাহলে কোন দাম নেই। এই কথা শোনার পর আমার রুমমেট ভালকরে নোটগুলো চেক করে দেখেযে এইগুলো আসলে বাইছা, রিয়াল না। তারমানে দাড়াল এইযে আমার রুমমেট ১০০০০ টাকা দিয়ে দুইটা কাগজ কিনে আনছেন যার তেমন কোন মূল্যই নেই ।
ভাই দয়াকরে অন্যকে ঠকিয়ে জিততে চাবেন না যা কিনা আমার রুমমেট করতে চেয়েছিলেন। ওনি ভেবেছিলেন সিএনজি ওয়ালা একজন অশিক্ষিত লোক এবং তাকে ১০০০০ টাকা দিয়ে ২০০০০ টাকা লাভ করবেন। তবে লাভ হল শুধুমাত্র শিক্ষা।
আমরা যারা শেয়ার ব্যবসা করে ধরা খেয়েছি তাদের অনেকেরই এই একই লোভ ও সহজে ধনী হওয়া্র প্রবনতা ছিল। আমার মনে হয় খুব সহজে কোন কিছু অর্জন করার চেষ্টা করা ঠিক না।
আপনারা অপিরিচিত কোন লোকের থেকে এই ধরনের কোন অফার পেলে সাবধান থাকবেন। মনে রাখবেন লোভে পাপ, পাপে মৃত্যু।
আপনাদের জিবনে এরকম কোন ঘটনা থাকলে শেয়ার করুন যাতে অন্য কেউ লোভে পরে এইরকম প্রতারনার ফাদে পা না দেয়। সবার জন্য শুভ কামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


