somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিউবি থেকে বাংলালায়ন এবং তারপর ওলো- আমার অভিজ্ঞতা

২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছরের মার্চে এক ছোট ভাইয়ের পরামর্শে প্রথম কিউবি কিনি । তার কথা মতে স্পিড দারুন কোন সমস্যাই নাই। যেহেতু একই বাসাতে থাকতাম তাই আমিও কিউবি কেনার সিন্ধান্ত নিলাম এবং বাসার পাশের দোকানদারকে আমার ইচ্ছার কথা বলার সাথে সাথে সে একজন কিউবির বিক্রয় প্রতিনিধিকে আমার বাসায় পাঠিয়ে দেয় । অনেক চেষ্টার পর নেটওর্য়াক পাই এবং আমাকে জানালার পাশে বসিয়ে মডেমটা ইউজ করতে বলে বিদায় নিতে চায়। আমি তাকে বার বার বলেছিলাম যে যদি নেটওর্য়াক ভাল না হয় তাহলে মডেমটি যেন ওনি ফেরত নিয়ে যায় কারন সমস্যা হলে আমি ব্যবহার করতে পারবো না। ওনি আমাকে ১০০% গ্যারান্টী দিয়ে বলে যে কোন সমস্যা হবে না আর যদিও বা হয় তাহলে ওনি এসে মডেমটা ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে যাবে। আমি মহা খুশি হয়ে টাকা দিয়ে দেই।

কিছুক্ষন পরে যখন কম্পিউটার অন করে মডেম কানেক্ট করতে যাই দেখা দেই মহা বিপত্তি। আধাঘন্টা ট্রাই করেও যখন কানেক্ট করতে ব্যর্থ হই তখন সেই বিক্রয় প্রতিনিধিকে দেই ফোন। ওনি কলসেন্টারের নামবার দিয়ে বলে ওইখানে ফোন করতে। তারপর প্রায় ১৬ দিনের বিশাল অভিজ্ঞতা নিয়ে কিউবি থেকে মুক্তি পাই।

তারপর শুরো করলাম বাংলালায়ন ইউজ । সবকিছু ভালই চলছিল প্রায় একবছর ছোটখাট সমস্যা গুলো ছাড়া। হঠাং করে গত ফেব্রুয়ারী থেকে লক্ষ করলাম স্পীড সমস্যা । ওদের কাস্টমার কেয়ারে ফোন করলে সবসময় একই উত্তর ও একই প্রশ্ন কিন্তু সমস্যা সমস্যাই থেকে যায়।

প্রায় একমাস চলার পর একজনরে বলাতে সে বলল ওলো ইউজ করতে । কিনলাম ওলো ইনডোর মডেম এবং সমস্যা আবারও শুরু হল। লাইন মাঝেই নাই হইয়া যাওয়া, হঠাৎ করেই নেটওয়ার্ক নাই হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যা। যাইহোক যখন কোন সমস্যা না থাকে তখন আবার স্পিড ১০০ হে ১২০ :)। দিন দিন সমস্যা বাড়তে থাকাতে করলাম ফোন ওদের কাস্টমার কেয়ারে। শুরু হল আরেক সমস্যা। "স্যার আপনি কি কোন এ্ন্টিভাইরাস ইউজ করছেন"? "আপনার ফায়ারওয়েল কি অন"? "স্যার একটু ping টেস্ট করে দেখুন মিসিং কত পার্সেন্ট" । "স্যার আপনার cashe/cokkies ডিলিট করা হইছে নাকি"? এইরকম আরো অনেক প্রশ্ন এবং সমাধান একটাই তা হলো তাদের টেকনিকাল ডিপার্টমেন্টে সমস্যা ফরওর্য়াড করে দিবে এবং ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করা হবে। ৪-৫ দিন যাওয়ার পর কোন ফোন না পাওয়াতে এবং সমস্যা আরো বেশি হওয়াতে আবারও কাষ্টমার কেয়ারে ফোন এবং যথারিতি আবারও সেই একই প্রশ্ন এবং একই সমাধান।

অবশেষে টেকনিকাল ডিপাটংমেন্ট থেকে ফোন আসে গত ২৫ তারিখে কিন্তু আমি তখন গ্রামের বাড়িতে X(। যিনি ফোন করেছিলেন ওনি আমাকে বললেন আমি যেন ঢাকা গিয়ে ওনাদের কাস্টমার কেয়ারে ফোন করে জানাই ।

২৭ তারিখে আমি ঢাকাতে ফিরে নতুন করে রিচার্জ করে নেই যেহেতু আগের মেয়াদ আজকেই শেষ। সন্ধার দিকে রিচার্জ করে এসে ইউজ করতে বইসা দেখি স্পিড ৬৪ kbps মাত্র ৫১২ kbps এর জায়গায়। মনে করলাম রিচার্জ মনে হয় এখনও হয়নাই। আধাঘন্টা পরও দেখি একই অবস্থা। উপায় না দেখে দেই আবারো ফোন কনফার্ম করার জন্য যে আমার রিচার্জ হয়েছে নাকি। কাস্টমার কেয়ার থেকে কনফার্ম করা হয় যে রিচার্জ হয়েছে কিন্তু স্পিড এত কম কেন জানতে চাইলে সেই একই প্রশ্ন আবারও । যাইহোক ৪-৫ মিনিট নিয়ে তাকে উত্তর দেওয়ার পর ওনি আমাকে জানালেন যে আমার লাস্ট রিচার্জের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আমি এখন ফ্রি ১ জিবি (মাঝে ওদের লাইন কয়েক ঘন্টার জন্য ডাউন ছিল এবং এর জন্য এরা সবাইকে ১ জিবি করে ফ্রী দিয়েছে প্যানাল্টী হিসেবে) ইউজ করছি এবং এর জন্যই আমার স্পীড ৫১২ এর জায়গায় ৬৪। আমি তাকে কনফার্ম হতে বলে আসলেই এইকারনে কিনা বা যদি এই কারনেই হয় তাহলে আমি ফ্রী নিতে চাইনা এবং আমার নতুন রিচার্জ এ্যাক্টিভ করে দেওয়া হয়। তো ওনি এইটা কনফার্ম করার জন্য আমকে একটু হোল্ড করতে বলে ।

১-২ করে ১৬ মিনিট ওয়েট করার পরও ওনার খবর না পাওয়াতে আমার মোবাইল ব্যালান্স শেষ হয়ে যাই এবং ডিসকানেক্ট হয়ে যাই। টাকা রিচার্জ করে আবারও ফোন এবং সেই একই কাস্টমার কেয়ার পন্ডীত B-)। ওনাকে নাই হয়ে যাওয়ার কারন জিগাইতে ওনার উত্তর আমি নাকি নাই হয়ে গেছিলাম X(। যাইহোক ওনি এখন শিওর আমার স্পীড ৫১২ ই থাকার কথা যদি আমি ১ জিবি ফ্রী ইউজও করি :P:P:P (কিছুক্ষন আগেও ওনি ১০০% শিওর ছিল আমার স্পীড এই ফ্রী ১ জিবির কারনেই ৬৪ ) ওনার একই সমাধান কেউএকজন টেকনিকাল ডিপার্টমেন্ট থেকে খুব শিগ্র্রই আমার সাথে যোগাযোক করবেন।

শুরু হল টেকনিকাল ডিপার্টমেন্ট থেকে ফোন পাওয়ার অপেক্ষা । টয়লেটে গেলেও ফোন সাথে করে নিয়ে যাই যাতে আবারও বহু প্রতিক্ষিত কলটি মিস না করি X((X((। রাত একটা দুইটা তিনটা .......কোন ফোন নাই। আমি কোন মতে ঘুমাইয়ে যাই কিন্তু মোবাইল আমার কানের কাছে । সকালে ঘুম থেকে উঠে দেখি স্পীড সেই একই জায়াগাতে মানে ৬৪। রাগ করে সারাদিন কাজ না করে শুধু ফোনে প্রতিক্ষা কিন্তু না । রাত থেকে আজ দিন এবং তার পর আবার রাত কিন্তু কোন ফোন নাই আবার স্পীডও ৬৪ X(X(X(। আজ সন্ধ্যায় আবারও ফোন কাস্টমার কেয়ার প্রতিনিধিকে এবং ১৪:৩০ মিনিট চেষ্টার পর ওনারে বুঝাইতে সক্ষম হই আমার সমস্যা। আবারও একই সমাধান কেউ না কেউ খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন।

আই ডি এম, টরেন্ট দুইটা দিয়া একসাথে ডাউনলোড করার পরও দেখেন স্পীডের কি অবস্থা। সাথে ডি ইউ মিটারের স্টেটাস্টিক।


হায়রে কিউবি হায়রে বাংলা লায়ন হায়রে ওলো।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ রাত ১০:২৪
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×