-
-
-
পরিকল্পনাঃ
বাংলাদেশে ফাইবার অপটিক কানেকশান আসার পর, ইন্টারনেট এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি মোবাইল কোম্পানীগুলাও ইন্টারনেট প্রভাইড করার মাধ্যমে মানুষের নাগালের মাঝেই আজ বিশ্বকে নিয়ে আসতে পেরেছি আমরা। উত্তরোত্তর এখন আমাদের ইন্টারনেট ভিত্তিক রিসোর্স বাড়াতে হবে। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জীবনে সকল ক্ষেত্রে ইন্টারনেট কে রাখতে হবে বন্ধুর মত।
সেই লক্ষ্যকে সামনে রেখেই এখন বিভিন্ন সাইট বিল্ড আপ করা হচ্ছে। এইটা আমাদের জন্য সুখকর। অনেক চমতকার সুবিধা এখন আমরা ইন্টারনেট এর মাধ্যমে ঘরে বসেই উপভোগ করতে পারছি।
এতসব সাইটের মাঝে বাংলাদেশের টিন-এজার দের জন্য নির্দিষ্ট কোন সাইট নেই। এটা একটা লক্ষ্যনীয় বিষয়। যা আমাদের চোখে এখনও পড়ে নাই হয়তো বা। তাই বাংলাদেশে প্রথমবারের মত টিন-এজারদের নিয়ে একটা সাইট ডেভেলপ করতে চাই।
এক কথায় বাংলাদেশের প্রেক্ষাপটে একটা স্ট্রং অনলাইন টিন-এজার কম্যুনিটি গঠন করা। যেন সব টিন-এজার তাদের চিন্তা চেতনার মুক্ত প্রকাশ ঘটাতে পারে সহজেই। তাদের যে কোন প্রকারের সমস্যা এবং সেগুলো সমাধান করার মাধ্যমে... টিন-এজারদের সাহায্য করা।
আমদের মূল লক্ষ্য থাকবে এটাই... এছাড়াও এখানে এ বিষয়ের সাথে সম্পৃক্ত আরো অন্যান্য জিনিসও থাকবে। যেন তারা আগ্রহী হয় এখানে লগ-ইন করার জন্য।
----------
শেষ কথাঃ
পরিকল্পনা গ্রহণ করার সময় থেকে এখন পর্যন্ত আমার সাথে আছে বেশ অল্প কয়েকজন। আমি চাচ্ছি আপনাদের মাঝ থেকে সবাই স্বেচ্ছায় এগিয়ে আসবেন। নতুন কোন আইডিয়া শেয়ার করবেন। যেন খুব দ্রুত সাইট লানচ করতে পারি। আপনাদের মাঝে যারা ওয়েব ডিজাইনার আছেন, বিশেষত তাদের সাহায্য আমার একান্ত কাম্য। কারণ আমি এ বিষয়ে তেমন অভিজ্ঞ নই।
সুতরাং আপনাদের আওয়াজের আশায় থাকলাম... শুধু উতসাহ প্রদান না করে পাশাপাশি বাস্তবিকই কিছু করতে পারলে খুব ভালো হয়।
সবাইকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

