মর্ত্যলোকে তারূণ্যের নাচন (পরিমার্জিত ও সংশোধিত)
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কালপুরুষ ভাইয়ের অসাধারণ এক এডিটিং পর কবিতাটা এমন দাঁড়ালো...
এইটা সাইটে থাকবে প্রধান বানী হিসেবে। কেমন হবে?? এর থেকে ২ টা লাইন চয়েস করেন শ্লোগান স্বরূপ থাকবে...
চাঁদের আলোয় মর্ত্যলোকে
স্নিগ্ধতার পরশ লাগে,
সেই পরশে তরুণ মনে
আকাশ ছোঁয়ার স্বপ্ন জাগে।
তরুণ মনের অসীম মায়া
শ্যামল সবুজ গাছের ছায়া,
তারূণ্য আজ সেই আকাশে
তারার মতো জ্বলছে হেসে।
সূর্যালোকের গনগনে তেজ
দীপ্ত আলোর মশাল জ্বেলে,
নতুন দিনের পথ দেখিয়ে,
সমুখ পানে দেয় যে ঠেলে।
নদীর বুকে স্রোতের ধারা
আনন্দে আজ দিশেহারা,
ছুটে যাবার অপার নেশায়
তরুন মনে সাহস জোগায়।
কালিমা আর কলুষ যত
তরুন মনে লুকিয়ে আছে,
সব ফেলে আজ এগিয়ে চলা
বাঁধার পাহাড় থাকুক পিছে।
জ্ঞানের আলো দাও ছড়িয়ে
লাগুক দ্যুতি সবার চোখে,
নতুন দিনের নতুন জোয়ার
অবাক হয়ে দেখুক লোকে।
সুপ্ত প্রতিভা হোক বিকাশ
মহৎ হবার শপথ নিয়ে,
সুন্দর এক পৃথিবী মোরা
নিজের হাতে দেবো গড়িয়ে।
আমরা হবো রবি-নজরুল
সৃষ্টিশীল কোন বিজ্ঞানী,
বিশ্ব মাঝে ছড়িয়ে দেবো
এই দেশেরই নামখানি।
শ্রদ্ধা তোমায় মাতৃভূমি
শ্রদ্ধা তোমায় মাতৃভাষা,
জাতির শত্রু নিপাত যাক
এই আমাদের নিত্য আশা।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন