জয়নুল আবেদিনের সংগ্রহ শালা দেখেছেন কখনো?............
সংগ্রহ শালার পাশে যে নদীটা, বা নদীর পাশে যে সংগ্রহশালাটা.......দেখেন নি কখনো? ব্রহ্মপুত্র, যদিও সে পুলা, অথচ সে যুবতী হয়ে গেছে, এই বর্ষায়।
বুড়িগঙ্গায় গেলে যাদের গা গুলিয়ে যায় তারা নিশ্চিন্তে ব্রহ্মপুত্রের সাথে বন্ধুত্ব করতে পারবেন। নদীর পাশেই রয়েছে পৌর পার্ক , পার্কের কথার শুনে চোখের সামনে যদি ঢাকা শিশু পাক বা ফেন্টাসি কিংডমের ছবি ভেসে ওঠে, তাহলে তা ঝেটিয়ে বিদায় করুন।
বিপিন পার্ক
কারন এটি নিরোজাল প্রাকৃতিক পার্ক। নদীর পাশেই আধা কিমি পযন্ত শুধু গাছ আর গাছ, তপ্ত দুপুরেও ঝিরেঝিরে বাতাসে দেহ মন দুটিই জুড়িয়ে যাবে কথা দিচ্ছি।
আপনাকে নিয়ে ঘুরার জন্য নৌকাগুলো সব সময় তৈরীই থাকে, ঘন্টা চুক্তিতে নৌকা ভ্রমণটা সেড়ে নিতে পারেন অনায়াসে। রাতের বেলা বিপিন পার্কে বসে নদীর ওপারের পাওয়ার স্টেশনকে চোখ বন্ধ করে বাংলার আরেকটি ভেনিস কল্পনা করে নিতে পারেন, কেউ বাধা দিবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


