somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুম'আর কতিপয় বিধান- ৩য় পর্ব

০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব ...
জুম'আর ছালাতের রাক'আত সংখ্যা :
জুম'আর ফরয ছালাত দু'রাক'আত। জুম'আর ফরয ছালাতের পূর্বে নির্দিষ্ট কোন সুন্নাত নেই। কিন্তু আমাদের দেশে বাংলায় বয়ান রাখার পরে খত্বীব বা ইমাম ছাহেবরা বলেন, জুম'আর পূর্বের চার রাক'আত সুন্নাত আদায় করুন। আবার কোন কোন মসজিদের খত্বীব ছাহেব আরবী ভাষাতেই বলেন, 'ক্বাবলাল জুম'আহ' চার রাক'আত সুন্নাত আদায় করুন। তারা কিসের ভিত্তিতে মুছল্লীদের এ নির্দেশ প্রদান করেন?

যে হাদীছের আলোকে জুম'আর পূর্বে চার রাক'আত সুন্নাত আদায় করার নির্দেশ দেয়া হয়ে থাকে, তা জাল। আর জাল হাদীছ দ্বারা সুন্নাত সাব্যস্ত হবে না। যেমন-

নবী (ছা.) জুম'আর পূর্বে চার রাক'আত এবং জুম'আর পরে চার রাক'আত ছালাত আদায় করতেন, উক্ত চার রাক'আতের মাঝে পৃথক করতেন না।

শায়খ আলবানী বলেন, হাদীছটি বাতিল।*২২* 'হিদায়া' গ্রন্থের হাদীছ সমূহের তাখরীজকারী ইমাম যায়লা'ঈ হানাফী এবং হাফিয ইবনু হাজার আসক্বালানী বলেন, হাদীছটি খুবই দুর্বল।*২৩* তবে জুম'আর পূর্বে খুৎবা শুরু হয়ে গেলে শুধুমাত্র 'তাহিয়্যাতুল মসজিদ' হিসাবে দু'রাক'আত ছালাত আদায় করবে, আর যদি খুৎবা শুরু হওয়ার আরো আগে এসে থাকে তাহ'লে প্রথমে দু'রাক'আত 'তাহিয়্যাতুল মসজিদ' আদায় করার পরে খুৎবা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত যত ইচ্ছা নফল ছালাত আদায় করবে।*২৪*

ইবনুল মুনযির বলেন, ইবনু ওমর (রা.) হ'তে আমরা বর্ণনা করেছি যে, তিনি জুম'আর ছালাতের পূর্বে বারো রাক'আত ছালাত আদায় করতেন। আর ইবনু আব্বাস (রা.) আট রাক'আত ছালাত আদায় করতেন। ইবনু মাস'ঊদ (রা.) হ'তে বর্ণিত হয়েছে, তিনি চার রাক'আত আদায় করতেন। জুম'আর ছালাতের পূর্বে নফল ছালাতের রাক'আতের ক্ষেত্রে এরূপ বিভিন্নতা প্রমাণ করে যে, জুম'আর পূর্বে নির্দিষ্ট কোন সুন্নাত ছিল না। বরং তাহিয়্যাতুল মসজিদ ছাড়া অনির্দিষ্ট সংখ্যক ছালাত আদায় করার অনুমোদন ছিল।*২৫*

উল্লেখ্য, জুম'আর ছালাতের পূর্বে বাড়ীতে দু'রাক'আত ছালাত আদায় করা সম্পর্কে যে হাদীছ বর্ণিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। এর সনদে ইসহাক্ব আল-আসওয়ারী বাছরী নামক এক বর্ণনাকারী রয়েছে। তার সম্পর্কে ইবনু মাঈন বলেন, সে মিথ্যুক ও হাদীছ জালকারী। শায়খ আলবানী বলেন, এ মিথ্যুক এককভাবে হাদীছটি বর্ণনা করেছে (আল-উজূবাতুন নাফি'আহ)।

জুম'আর ফরয ছালাত আদায় করার পরে দু'রাক'আত অথবা চার রাক'আত সুন্নাত ছালাত আদায় করবে।

আবু হুরায়রাহ (রা.) হ'তে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছা.) বলেছেন, 'তোমাদের কেউ যখন জুম'আর ছালাত আদায় করবে সে যেন জুম'আর পরে চার রাক'আত ছালাত আদায় করে'*২৬* অন্য হাদীছে এসেছে,

আব্দুল্লাহ ইবনু ওমর (রা.) হ'তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছা.) যোহরের পূর্বে দু'রাক'আত, যোহরের পরে দু'রাক'আত, মাগরিবের পরে তাঁর গৃহে দু'রাক'আত এবং এশার পরে দু'রাক'আত ছালাত আদায় করতেন। আর জুম'আর পরে ঘরে না ফিরা পর্যন্ত কোন ছালাত আদায় করতেন না। অতঃপর (ঘরে ফিরে) দু'রাক'আত ছালাত আদায় করতেন।*২৭*

আত্বা হ'তে বর্ণিত তিনি বলেন, ইবনু ওমর (রা.) যখন মক্কায় জুম'আর ছালাত আদায় করতেন তখন সামনের দিকে এগিয়ে গিয়ে দু'রাক'আত ছালাত আদায় করতেন, অতঃপর আবারো এগিয়ে গিয়ে চার রাক'আত ছালাত আদায় করতেন, অতঃপর আবারো এগিয়ে গিয়ে চার রাক'আত ছালাত আদায় করতেন। আর যখন মদীনায় থাকতেন তখন জুম'আর ছালাত আদায় করার পর বাড়ীতে ফিরে এসে দু'রাক'আত ছালাত আদায় করতেন। তিনি মসজিদে ছালাত আদায় করতেন না। তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হ'লে তিনি বললেন, রাসূলুল্লাহ (ছা.) এরূপই করতেন।*২৮* ইমাম তিরমিযীর বর্ণনায় এসেছে আত্বা বলেন, আমি ইবনু ওমর (রা.)-কে জুম'আর পরে দু'রাক'আত ছালাত আদায় করতে দেখেছি। এ থেকে প্রমাণিত হয় যে, জুম'আর পরে দু'রাক'আত*২৯* অতঃপর চার রাক'আতও আদায় করা যায়।*৩০*

ইনশাআল্লাহ আগামী পর্বে শেষ হবে ...

রচনাঃ
মুহাম্মদ আকমাল হুসাইন
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব;
এম. এ. ঢাকা বিশ্ববিদ্যালয়;
দাঈ, সঊদী ধর্ম মন্ত্রণালয়।

*২২* যঈফ জামে'উছ ছাগীর হা/৪৫৫০; যঈফ ইবনু মাজাহ হা/১১২৯; সিলসিলা যঈফা হা/১০০১/হা/১০১৬।
*২৩* নাসবুর রায়া ২/২০৬ পৃঃ; আত-তালখীছ ৪/২২৬ পৃঃ।
*২৪* বুখারী হা/৮৮৩; আহমাদ হা/২৩১৯৮।
*২৫* বিস্তারিত দ্রঃ শায়খ আলবানী রচিত 'আল-উজূবাতুন নাফি'আহ'।
*২৬* মুসলিম হা/৮৮১; তিরমিযী হা/৫২৩; নাসাঈ হা/১৪২৬; আবু দাঊদ হা/১১৩১।
*২৭* বুখারী হা/৯৩৭; মুসলিম হা/৭২৯।
*২৮* আবূদাঊদ, হাদীছ ছহীহ, মিশকাত হা/১১৭৮।
*২৯* আবূদাঊদ, তিরমিযী, মিশকাত হা/১১৮৭।
*৩০* মুসলিম, মিশকাত হা/১১৬৬।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×