মাথার উপর দিয়ে সূর্য চলে যাওয়ার দিনগুলো এগিয়ে আসে।ঝলমলে রোদ, ঈষদুষ্ণ আবহাওয়া...কী অসহ্য সুন্দর!!
দিনগুলো রূপকথার মত,কোন দূরদেশের ঝকঝকে বসন্তের রূপকথা। যে বসন্তকে আমি কখনই দেখিনি.....খালি চোখ বুজে মিষ্টি ঘ্রাণ নিয়েছি।
পরিষ্কার নীল আকাশ,বাতাসে আনন্দ ভেসে বেড়াচ্ছে......হাত বাড়ালেই মুঠো মুঠো আনন্দ।দুহাত ভরে আনন্দ নিয়ে গালে মাখতে খুব ইচ্ছে করে........
পঙ্গু হাত দিয়ে আনন্দ ধরতে পারি না...ভেসে বেড়ানো আনন্দ ভেসে বেড়ানো বিষাদ হয়ে ছুঁয়ে যায়...আমাকে বিবর্ণ করে দিয়ে যায়।
বিবর্ণ আমি,পঙ্গু আমি নির্মল পৃথিবীর গায়ে স্থবির কলঙ্ক হয়ে দাঁড়িয়ে থাকি......
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


