আমার মন ইদানিং হুট করেই খারাপ হয়ে যায়।
আজ কলেজেই মন খারাপ হওয়া শুরু হল....সময়ের সাথে সমানুপাতিক হারে বাড়তেও থাকলো।বুঝতে পারলাম আজ আমাকে হিমু(নাকি হিমি??) হতে হবে।
ছুটির পর ধীর পায়ে হাঁটতে শুরু করলাম....এদিক সেদিক ঘুরে আসাদগেট এসে পড়লাম। বাস দেখে মনে হয় উঠে পড়ি,রিকশা দেখলেও তাই মনে হয়। কিন্তু কিছুই করলাম না....হাঁটতেই থাকলাম।ভালোই লাগছিল....খালি কাঁধের বস্তাটা বেশ কষ্ট দিচ্ছিলো।শেষমেষ একটা রিকশাকে জিজ্ঞেস করেই ফেললাম,আগারগাঁ হয়ে পাইকপাড়া যাবেন?সে হেসে বলল,এখন রিকশা তোলার সময়,এতদূর যাবে না.....আমার করুণ চেহারা দেখে বোধহয় তার মায়াই লাগছিলো। তারপর সেই রিকশাওয়ালাই আমার জন্য রিকশা ঠিক করে দিল।
মূর্তির মত রিকশায় উঠে বসলাম,বাসায় এসে আর নড়তে পারিনি....সোজা বিছানায়.....প্রচণ্ড মাথাব্যথা করছিলো,আমি আবার রোদ সহ্য করতে পারিনা.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


