somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শারফুর সাথে একদিন....

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওমরায় যাব বলে অনেক আগে থেকেই চিন্তা ভাবনা করে রেখেছি। তবে তারিখটা কি হবে সেটা ঠিক করা হয়নি। আমাদের কম্পানির কয়েকজন কলিগ সিদ্ধান্ত নিয়েছিলাম একটা রেন্ট কার নিয়ে মক্কা ও মদীনা ওমরা ও রওযা জিয়ারত করে আসবো। কিন্তু পাকা পুক্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি কেউ ই।

হঠাৎ আমার নেট পরিচয়ের আরেক বন্ধু আমাকে বললো তারা নাকি নিজ গাড়ী নিয়ে ওমরা করতে যাচ্ছে। আমি বললাম আমিও যাব। এই বলে আমরা ৫ জন ২৩/০৮/১০ সোমবার বিকালে আছরের নামাজ পরে মক্কার উদ্দশ্যে রওয়ানা হলাম।

রাত প্রায় ২ টায় আমরা মক্কায় পৌছলাম। সেখানে ওমরা করলাম। পরের দিন সন্ধায় দেখি শারফু অনলাইনে আছে। আমি বললাম আমি তো মক্কাতে আছি। কোন জবাব পাইলাম না।

ভোরে সেহরী খেলাম অনেক পুরনো বন্ধু শহীদুল্লাহ কায়সার এর বাসায়। ওর আন্টি ফাটাফাটি তরকারী বানিয়েছিল। ৫/৬ আইটেমের তরকারী বহুদিন যাবত খাওয়া হয়নি। সেই যে কবে বাড়ি থেকে এলাম তার পর থেকে এত আইটেমের তরকারী কখনোও খাওয়া হয়নি। খাওয়ার পরে আংকেল আমাদের সাথে কিছুক্ষন গল্প করেছে। আমার সাথে ৫ জনের ৩ জন ই চট্টগ্রামের। তাই আংকেল নিজের এলাকার মানুষ পেয়ে ভালই গল্প জমালেন। শুধু আমি ও ইদরিস ভাই ছিলেন অন্য জেলার।

আংকেল এখানে ব্যাবসার সূবাদে আন্টিকে নিয়েই থাকেন।

যাইহোক সেহরী শেষে কায়সার থেকে বিদায় নিয়ে মদীনা যাওয়ার পথে শারুফু কল দিল। বললো আপনি যে সময় লাইনে ছিলেন সে সময় আমি রান্না করতে ছিলেন। বুঝলাম শারফু মাঝে মাঝে রান্না ও করে। :)
আমাকে বললো কার সাথে দেখা করার জন্য। আমি কথা দিলাম" ইনশাল্লাহ মদীনা থেকে ফেরার পথে দেখা করবো।

যথা ক্রমে আমরা রওযা জিয়ারত করে জেদ্দা চলে এলাম। কারন আমাদের ফেরার পথ জেদ্দা দিয়েই। সুতরাং শারফুর সাথে দেখা করা যাবে বলে আশাবাদী ছিলাম। জেদ্দা ঢুকে তো আমাদের দম বন্ধ হ্ওয়ার অবস্থা। একে তো গরম আবার ঘাম।শরীরের অলরেডি বারটা বাইজা গেছে আর লেবাসের তো তেরটা বাজছে। গাড়ীতে এয়ারকন ছিল না বলে এই সমস্যাটা বেশী হয়েছে।
জেদ্দা শহরে ঢুকার আগেই শারফুকে কল দিলাম। শারফু জায়গার নাম বললো আমরা ওখানে পৌছলাম। আমি কর্নিচ কমার্সিয়াল সেন্টারের ২ নং গেইটে দাড়ালাম। একটু পরেই আমার মোবাইলে কল দিল শারফু। রিসিভ করার আগেই দেখি শারফু পিছন থেকে বলতেছে " পাইছি পাইছি" হাসি মুখে আমার কাছে এল, দোজনে কোলকোলি করলাম।

ওকে দেখে মনে হয়নি যে এই প্রথম আমরা একজন আরেক জনকে দেখছি। মনে হয়েছিল আমরা হয়তো অনেক দিনের পরিচিত মানুষ।
শারফু কথার ফাকে ফাকে আমার দিকে তাকায় আবার আমিও শারুফুকে দেখি। বহুত হ্যান্ডসাম একটা পুলা। চোখে একটা চশমা লাগানো। বুঝা যাচ্ছিল না চশমাটা কি নাম্বার ওয়ালা নাকি জিরো নাম্বারের। :)

যাই হোক চশমাটা ওকে মানিয়েছিল। শারফু আমার দিকে তাকিয়ে থাকা দেখে আন্দাজ করতে পারছিলাম ও অল্প বয়সে আমার মাথায় চুল পড়া নিয়ে চিন্তা করতেছে। :D

আমি ওরে বুঝাইলাম বউ পাওন যাইবো না এই সংকা আমার ভিতরে নাই, কারন বিয়া তো কইরা ফালাইছি। বউ বলে ও নাকি আমার মনটারেই বেশী লাইক করে। B-)

অবশেষে শারফুর কাছ থেকে বিদায় নিতে হলো। ইচ্ছে ছিল ওর সাথে অনেক্ষন গল্প করবো। তার পর শারফু থেকে বিদায় নিয়ে আমরা আমাদের গাড়ী নিয়ে চলে এলাম। ভাবতে লাগলাম আমারদের বন্ধুত্বের মিলনের ক্ষনটাকে। কোথায় ব্লগে পরিচয়, চ্যাটিং, মোবাইল নাম্বার নেয়া, কথা বলা, অবশেষে সরাসরি দেখা।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:০৩
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×