একটি আদালত চার জন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদের অধ্যাপকদের শাস্তি দিয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা জরুরি আইনের বিধিমালা লন্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোঘ পত্র আমি পড়েছি, তাদের বিরুদ্ধে শাস্তি দানের খবর আমি পড়েছি পত্রিকায়। শাস্তি দান করা হয়েছে বিচার ব্যবস্হার সর্ব নিম্ন কোর্টে আর এ কোর্টের বিচারের জুরিসডিকসান সীমিত। কেননা সর্ব নিম্মে আদালত একজন বিচারকের সামনে উপস্হাপিত অভিযোগ এবং প্রমানের বেইসে তাকে সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। আইনের শাসন নিশ্চিত হয়েছে এবং আইন তার কাজ করেছে। আদালতের সিদ্ধান্ত সঠিক না বেঠিক সেটা মিডিয়াতে আলোচনা করা যায় কিন্তু বিরুদ্ধাচরন করা যায়না। কেননা তাতে আইনের নিরেপক্ষতা এবং ভবিষ্যতের আইনের শাসন নিশ্চিত হয়না। তাই এ বিচারকে আমাদের সম্মান করতে হবে এবং অভিযুক্তদের সাহায্য করতে হবে অন্যভাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিযুক্ত একজন শিক্ষক আমার বেশ কাছের আত্মীয়। আমি মনে করি বিচারে তিনি যদি দোষি স্যাবাস্ত হন, তাকে আইনী লড়াই চালাতে হবে। আমরা জনমত সৃষ্টি করতে পারি রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে তাদের রাষ্ট্রপতি যাতে ক্ষমা করেন অথবা আদালতের রায় মেনে নিয়ে আপীল করতে পারি সর্বোচ্চা আদালতের কাছে। কিন্তু আমাদের আইনকে শ্রদ্ধা করতে শিখতে হবে এবং বিচারককে মানতে হবে। তাই আমি সকলকে আহবান জানাই রাজপথে রায়ের বিরুদ্ধে বিচারকরে বিরুদ্ধ না গিয়ে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে এ রায়ের প্রয়োগ বাতিল করি। আমাদের সামনে রাষ্ট্রের নির্বাহী বিভাগ আছে যারা পারলে ক্ষমা করে দিতে পারেন এবং আমার ধারনা ফাইনালী তাই হবে। অথবা আমরা বিচার বিভাগে আপিল চালাতে পারি। কিন্তু আমাদের মনে রাকতে হবে যে মিছিল টি ছিল অরাজনৈতিক আর এর প্রতিবাদে যদি রাজনীতি জড়ানো হয় তাহলে আমাদের প্রিয় শিক্ষকদের মুক্তি বিলম্বিত হবে। আমাদের সামনে পথ আচে আর তা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সম্ভব আর এভাবে আমরা আইন মানরা উদহারন সৃষ্টি করতে পারি রাষ্ট্রের আইন, বিচার প্রশাসন বিভাগ এবং সর্বোপরি আপামর সাধারন জনসাধারনের জন্য।
আইনের শাসন আর বিবিধ কথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪৮টি মন্তব্য ০টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।