আমাকে অবহেলা করো না
চল্লিশটি বছর... এক্কেবারে কম তো নয়, গোনে গোনে চল্লিশটি বসন্ত
বসন্তপ্রতি নিদেনপক্ষে দশটি হলেও চার চারশটি
কোকিলের ডাক শুনেছি জীবনের এ যাত্রায়...
আমাকে অবহেলা করো না।
সাগরের বিশালতা আমি দেখেছি... দেশে তো বটেই,
প্রবাসে গিয়েও আমি সাগর সংগমে মেতেছি
দেখেছি জলের হোলি উৎসব...
সাগরের কথা বাদ দাও... নদীর কথা বলি,
যে দিকে গিয়েছি আমি, তাকিয়েছি যে দিকে
জীবনের প্রতিটি বাঁকে বাঁকে নদীদের নারী হতে দেখেছি... নারীদের নদী
আর আমি কখনো লক্ষিন্দর, কখনো ডাহুক...
মাছরাঙাদের কথা নাই বা বল্লাম... আমি তেমন স্বভাবের ছিলাম না কখনো।
পাহাড়ের কথা বলব?
অলস দূপুরে আমি পাহাড়কে ঘুমুতে দেখেছি
রাতে দেখেছি তাদের কৃষ্ণসংগম
আকাশের সাথে কানে কনে কথা বলা, পাতার শিৎকার
মানুষের কথা বলব?
থাক্, তার চেয়ে একটি পিঁপড়ের কথা বলি... কিংবা টিকটিকি...
কিংবা জোনাক পোঁকা... কিংবা ক্ষুরযুক্ত কোন প্রাণীর কথা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



