উরুক্কু সময়
প্রত্যাক্ষাত পুরুষ,
আকাশের দিকে তাকিয়ে কী দ্যাখো তুমি?
তোমার মতোই নিঃসঙ্গ চাঁদ, নাকি শকুন্তলা
নাকি আকাশের মতোই বিশাল হাহাকার।
তরল সন্ধ্যার স্রোতে ভেসে ভেসে রাত গভীর হতে থাকে
যাকে সবাই বলে নিশুতি...
উরুক্কু সময়ের কাছে অসহায় সবকিছুই
পুরুষ, তুমি কেন ভুলে যাও সেটা?
চৈতালী গরমে ফেটে যাওয়া শিমুলের মতো
ঠাস ঠাস ফেটে যায় হৃদয় তোমার
তবু তার মন ভরে না...
কেন যে তার মন ভরাবার তোমার হলো সাধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



