(আমি এই ব্লগের একজন অনিয়মিত ব্লগার, মূলত দুই/একজন বন্ধুর কথাতেই এখানে আসা। এখন পর্যন্ত লেখার চেয়ে পড়াতেই বেশি আনন্দ। তবে- বেশিরভাগই পোস্টই খুব একটা আনন্দ দিতে পারেনা। তারপরেও কিছু কিছু পোস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, বলতে গেলে অসাধারণ। তাই ভাবলাম একটা লিস্ট তৈরি করে ফেলি- আপনারাও এই লিস্টটি সমৃদ্ধ করবেন বলে আশা করছি............।)
১। লাল গাড়ি ও আমাদের লাল বালিকারা
ব্লগার মাদারি'র অসাধারণ একটি পোস্ট। এই ব্লগারের নিক ও বিভিন্ন পোস্টে গালাগালি দেখে অনেকেই তার ব্লগে যেতে অনাগ্রহ বোধ করতে পারেন, তবে যারা এই পোস্ট পড়েননি- তারা প্রকৃতই একটা বিশাল মিস করেছেন। পোস্টের কমেন্ট দিয়েই পোস্ট টি সম্পর্কে বলি- মৈথুনানন্দ বলেছেন: অপরবাস্তব; আর মিরাজ বলেছেন: এই পোষ্টটিকে প্রিয় পোষ্টে যোগ করলাম, সেটি এই পোষ্টের গুণে নয়, বাস্তবতাটাকে মনে রাখার জন্য।
২। ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ?
ব্লগার লাইট হাউজ এ পোস্ট সম্পর্কে বলেছিলেন- যাবতীয় ধন্যবাদ এই লেখার মূল লেখক যুঞ্চিক্তের প্রাপ্য। কিন্তু, যুঞ্চিক্তের এই অসাধারণ যুক্তি-তর্কে সমৃদ্ধ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্যও লাইট হাউজ ধন্যবাদের যোগ্য। যারা আমাদের আবেগের আমাদের শ্রদ্ধার মুক্তিযুদ্ধ নিয়ে আহেতুক বিতর্ক করার চেস্টা করেন (জল ঘোলা করার চেস্টা!!)- তাদের উদ্দেশ্যে এই পোস্ট একটি সাক্ষাত চপোটাঘাত।
৩। অ্যাগ্রো-ফুয়েল ও বিশ্ব ক্ষুধা
ব্লগার দিনমজুরের পোস্টগুলোই তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণমূলক। কিন্তু ওনার পাঠক খুবই কম। অসাধারণ এই ব্লগারের ৬টি পোস্টই অসাধারণ। তার মধ্যে আলোচ্য পোস্টে তিনি দেখাতে চেস্টা করেছেন- কিভাবে সাম্রাজ্যবাদীরা নিজেদের মুনাফা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব জুড়ে ক্ষুধা-মন্দা তৈরিতে ভূমিকা রাখে। ফাহমিদুল হকের ভাষায়- দিনমজুর, আবারও ৫। আপনার তথ্যবহুল বিশ্লেষণ বিষয়ের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে।
৪।সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ
ব্লগার মিরাজের এটি একটি অসাধারণ পোস্ট। এটি মূলত কিছু সংখ্যা নিয়ে একটি পোস্ট। হয়তো, এতে ব্লগার মিরাজের কোন বিশেষত্বও নেই, তারপরো এই পোস্টকে অসাধারণ বলতেই হবে এ কারণে যে- মিরাজের ভাষাতেই "যুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে। আর সেজন্যই একটু ভিন্নধর্মী এই সংখ্যা ব্লগ"। আর এই সংখ্যাগুলি জানানোর মাধ্যমে আমাদের যুদ্ধকে জানানোর প্রয়াসেই মিরাজের বিশেষত্ব।
৫। লাল গাড়ি আর লাল বালিকার গল্প
ব্লগার নিধিরাম সর্দার ব্লগের অন্যতম শক্তিশালী ব্লগার। সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে বিতর্কিত - ওনাকেই সম্ভবত বলা হয়। ওনার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো- ব্লগের রাজাকারদের বিরুদ্ধে ওনার নিরন্তর ফাইট। তবে, সাম্রাজ্যবাদ সহ বেশ কিছু প্রশ্নে ওনার অবস্থান অনেক ব্লগারই সমর্থন করেননা। ওনার আলোচ্য পোস্ট পিতৃপ্রেমের অসাধারণ একটি গল্প। (সম্ভবত, মাদারি একে কেন্দ্র করেই প্রথম গল্পটি লিখেছেন।) এই গল্পটি ১২৫ জন পজিটিভ রেটিং করেছেন এবং এটিই মনে হয় এ পর্যন্ত ব্লগের সর্বোচ্চ রেটিং। এস্কিমোর ভাষায়- নিধিরামের লেখাটাই সবচেয়ে ভাল...কারন সেটা লেখার জন্য লেখা না, লেখা হয়ে গেছে।
৬। 'আল্লাহ'র লিঙ্গ কি? বাউণ্ডুলের পোস্টে চতুর্ভুজ, অঃরঃপিঃ, কানাবাবা, ফারজানা প্রমুখের মন্তব্যের লেজ ধরে- কিছু কথা ও প্রশ্ন; যারা জানেন প্রকৃতই- উত্তর দিবেন আশা করছি
ব্লগার নাস্তিকের ধর্মকথার বেশ কয়েকটি পোস্টই আছে, যা অসাধারণ। আলোচ্য পোস্টের বাইরে আস্তিক-নাস্তিক সমাচার নামে দর্শন নিয়ে একটি সিরিজ লেখা আর বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর .. নামে আরেকটি সিরিজ খুবই চমতকার। বিশেষ করে, পরের সিরিজটির ৩য় পর্ব (আপাতত শেষ) লেখাটিও অসাধারণ। ওনার আলোচ্য পোস্ট নিয়ে দুটি কমেন্ট দিচ্ছিঃ ব্লুজ বলেছেন: "আমার দেখা সুস্থ ও সুন্দর আলোচনাধর্মী পোস্টগুলোর মধ্যে একটি। ধন্যবাদ আপনাদের যৌক্তিক বিশ্লষনের জন্য। ভাল লেগেছে";
সারওয়ারচৌধুরী বলেছেন: "নাস্তিকের ধর্মকথা' নিকের নাম দেখে হয়তো অনেকে আলোচনায় অংশ নিতে চাইবে না। হা হা হা হা
আসলে কিন্তু আপনার আলোচনার ধরণ ভালো।"
৭। আইনের শাসন আর বিবিধ কথা
নিধিরাম সর্দারের এই পোস্ট পোস্টের লেখকের কারণে অসাধারণ নয়, এটি অসাধারণ হয়ে উঠেছে, এটার মন্তব্যসমূহের কারণে। আরো অনেকেই অনেক পোস্টেই অনেক চমতকার ডিবেট করেছেন, কিন্তু এ পোস্টের ডিবেট এককথায় অনন্য। শেষের দিকের মাদারি ও রাতুল এর গালাগলি বাদ দিলে- এটি সা. ইন ব্লগের একটি সেরা গঠনমূলক যুক্তি-তর্কে (অনেকর অংশগ্রহণ লক্ষণীয়) ভরা পোস্ট।
৮। আমার সেরা উপহার
ব্লগার অমি রহমান পিয়ালকে এককথায় বলা যায় আমাদের মুক্তিযুদ্ধের চলমান ডায়েরি। ওনার মুক্তিযুদ্ধভিত্তিক ও শিবির-বিরোধী অনেক পোস্টই অসাধারণ। তবে, আলোচ্য পোস্ট চমতকার একটি প্রেমের অভিজ্ঞতা নিয়ে, যেটি পড়লে ওনার প্রতি এমনিতে শ্রদ্ধা এসে যায়। আইরিন সুলতানার ভাষায়: আমার ধারনা ছিল, এখন আর জিম-ডেলা নেই...কখনও কখনও নিজের ধারনাগুলো মিথ্যে হলে খুব ভাল লাগে...শুভ কামনা..
৯। একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ
ডাক্তার আইজুদ্দিনের অসাধারণ এই লেখাটি সম্পর্কে এস্কিমোর ভাষাতেই বলি- অসাধারন একটা ক্লাসিক লেখা। ....আপনার লিস্টের বাইরে আমার দৃস্টিতে যে লেখাটা শ্রেষ্ঠ তা হলো ...ডা. আইজুদ্দিনের একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ। যার একটা অংশ:
"আজ বিষন্ন মনে, মধ্য বয়সে আমি চিন্তা করি যদি একবার সুযোগ পেতাম, তাহলে শৈশবের ক্রিকেট খেলায় তাকে জিতাতাম। ঢিল মেরে আম চুরির বড় আম টা না হ্য় তাকেই দিতাম। আরো দিতাম তাকে ম্যাকগাইভার হবার সুযোগ। প্রচন্ড গরমে ঠান্ডা পেপসিটা তোকেই দিতাম ভাই। সব দিতে চাই কিন্তু কিচুই পারিনা। দেবার আর নেবার যে ব্যবধান সেটা বড় বেশী বাস্তব, বড় বেশী রৃঢ়"। ১১০১বার পঠিত ১০৮ টি মন্তব্য পোস্টটি ৬৫ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
..........................
এ লিস্ট কমপ্লিট কোন লিস্ট নয়। আমি বেশিরভাগ ব্লগারেরই বেশিরভাগ পোস্ট পড়িনি। আপনারা আপনাদের অভিজ্ঞতা এখানে শেয়ার করবেন আশা করছি। তবে, কোন রাজাকারের দেয়া মন্তব্য তথা প্রিয় পোস্টের লিস্টি ডিলিট করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

