গেরামের বাড়িতে বাপের কিছু- আবাদি জমি আছে।
তয় বাপে আবাদ করে না- বেশিরভাগ সময়ে- চুকানি দ্যায়।
আবাদ না কোরলেও বাপে- গেরাম থাইক্যাই চাউল পাঠায়- খাওনের লাইগ্যা। গেরামে চাউলের দাম ঢাকার থাইক্যা সস্তা।
আইজ বাপে গেরাম থাইক্যা ফোন করছিল।
কইলো- ওনার চাউল পাঠাইতে দেরি হোইব, (মনে হয়, অহন তার কাছে কোন পাতি নাই)।
তয়- একখান কথা কইছিল।
সেইটা হইলো- দুই মণ চাউল কিনবার কথা কইছে। গেরামেই নাকি চাউলের দাম হু হু বাড়তাছে।
মোটা চাউলের দামই এখন ৩০/৩২ টাকা উঠছে;
কিছুদিনের মইদ্যেই এর দাম নাকি ৫০ টাকা পার হইয়া যাইতে পারে!!!!!
মনে পড়লো এক বন্ধুর কথা-হেয় কইছিলো- বাংলাদেশে দুর্ভিক্ষ আইতেছে।
লক্ষণ তো সুবদের মনে হইতেছে না।
খুব ডর লাগতেছে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

