আমি আপনাদেরই একজন ব্লগার ক্ষ্যাপা ।
আমি একটু আগে একটা পোষ্ট করেছিলাম । কোন ব্যখ্যা না দিয়েই আমার পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয় । আমি আবার পোষ্ট করলে আবারো সরিয়ে দেয়া হয় । শুধু তাই নয়, আমার নিজের পোষ্টে এবং অন্য সবার পোষ্টে মন্তব্য করার ক্ষমতা ও কেড়ে নেয়া হয়েছে ।
যে পোষ্টের কারনে এই শাস্তি, সেই পোষ্ট আবার করলাম এখানেঃ-
''
রমাকান্ত কামার নামক ব্লগার পবিত্র কোরান শরীফের সুরা ফাতিহা ব্লগে পোষ্ট করেছেন । তা তিনি করতেই পারেন, আগেও অনেকেই করেছেন ।
তবে আমার মনে একটা প্রশ্ন উঠছে ।
কোরান শরীফকে আমরা মুসলমান রা সর্বোচচ সম্মান দিয়ে থাকি । এই সম্মান প্রদর্শনের কিছু সিম্বলিক উদাহরন আছে। যেমন কোরান শরীফকে ঘরের সবচেয়ে উঁচু জায়গায় রাখা হয়, কোথায় যেতে কোরান শরীফ লাগেজে ঢূকালে সেটা সবকিছুর উপরে থাকবে, লাগেজ পায়ের কাছে রাখার সম্ভাবনা থাকলে কোরান শরীফ বুকের কাছে আমরা রাখি ।
এই যে কোরানের আয়াত দিয়ে পোষ্ট করা হয়, এই পোষ্ট কি অন্য সব পোষ্টের উপরে রাখা হবে? কোরা মজিদের আয়াত দেয়া পোষ্টের পর যদি আরেকজন সিনেমার নায়িকার ছবি সহ পোষ্ট করেন তাহলে নায়িকার ছবি কি উঠে যাবেনা কোরানের আয়াতের উপর?
এইভাবে কি কোরান মজিদের অবমাননা হয়না?
আমার কাছে কিন্তু মনে হচ্ছে এইভাবে অবমাননা হয় , আমার অনুভুতি আহত হচ্ছে, আমার খারাপ লাগছে ।
এই ব্লগে অনেক মুমিন মুসলমান আছেন, যারা ধর্ম নিয়ে অনেক জানেন । আমি তাঁদের সকলের সুদৃষ্টি কামনা করছি এই বিষয়ে ।
''
---------------
নোটিশবোর্ডকে কিছু বলবোনা । আপনারা সম্মানিত ব্লগার আপনারাই ঠিক করেন আমি আসলে কোনো অন্যায় করেছি কিনা? নোটিশ বোর্ড এর নীতিমালা অনুযায়ী অথবা আপনাদের বিচার বিবেচনা অনুযায়ী? আমি কি কাউকে গালি দিয়েছি? কোন অশ্লীলতা করেছি? কারো অনুভূতিতে আঘাত দিয়েছি?
তাহলে?
রমাকয়ান্ত কামার নামের ব্লগারের সাথে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই । হতে পারে আমি তারে চিনি না, অথবা হতে পারে তিনি আমারই রুমমেট যিনি আমার কম্পিউটার শেয়ার করেন অথবা হয়তো আমি নিজেই রমাকান্ত কামার । কিন্তু এর কোনো কিছুতেই কি আমার উপর এই শাস্তি নির্ধারন ন্যায্য হয়ে যায়?
ভাগ্য ভালো, আমার বিকল্প নিক ছিলো, তাই এই কথাগুলো বলতে পারলাম । এই নিক ও হয়তো ব্যান হয়ে যাবে । আপনাদের সাথে আর কথা বলার সুযোগ পাবোনা ।
সবাই ভালো থাকুন ।
এই অন্যায় এই একতরফা শাস্তি মেনে নিতে বাধ্য হলাম, স্পিকার তোমার হাতে গুরু, যা খুশী তা তুমি বলবেই । তবে আমি না ও শুনতে পারি আর ।
অভিশাপ দিয়ে গেলাম, ধ্বংস হয়ে যাবে নিজের উদ্ধ্যত্ত, বোকামী, অবিবেচনা, ও কুপমুন্ডকতার কারনে ।
একদিন এই ব্লগে থুথু ফেলার মানুষ ও খুঁজে পাবেনা । পশুদের চিৎকার ছাড়া ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

