somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জার্মান কান্না এবং কিছু প্রাসঙ্গিক গল্প

১৩ ই জুন, ২০০৮ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রিনিটিতে আমার রিসার্চগ্রুপ জার্মান ডমিনেটেড। আমার সুপারভাইজার জার্মান, গ্রুপের সবাইকে মেজাজ দিয়ে তটস্থ করে রাখা জেনী জার্মান, প্রতিদিন যার বকবক শুনে মাথা ধরে যায়, সেই সেরেনাও জার্মান। এছাড়া সুবোধ বালক প্রজাতির কিছু ছেলে রয়েছে যারা কাজ ছাড়া কিছু বোঝে না। জাতে তারাও জার্মান। সুবোধ - রাগী সবাই আজ একটা বিষয়ে মেতে উঠেছিল, তা হলো জার্মানী বনাম ক্রোয়েশিয়ার খেলা।

খেলা শুরু হতে হতে স্থানীয় সময় পাঁচটা। ফলে অনেকে রাস্তায় বেশ খানিকটা খেলা মিস হবে বলে, যার যার কম্পিউটার থেকেই স্ট্রিমিং করে দেখছিল। কেউ কেউ লাইভ স্কোর দেখে সন্তুষ্ট থাকছিল। খেলার তখন ১৮ মিনিট গিয়েছে। একটা জার্মান গোল অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়েছে মাত্র। সেরেনা চেয়ার থেকে উঠে এসে রিসার্চ রুমের মাঝে দাড়িয়ে ঘোষনা দিল, "গাইজ! আই হ্যাভ টু টেক এ ফ্লাইট টুমোরো।" এক ছেলে কারন জানতে চাইলো। সেরেনা ব্যাখ্যা করে বলল, যেহেতু জার্মান খেলোয়াড়রা খেলা ভুলে গিয়েছে, অতএব ওকেই দলের হাল ধরতে হবে। আমরা হাসতে শুরু করেছি তখন। আমার সুপারভাইজার স্টিফান, যার রুম আমাদের রুমের সাথেই লাগোয়া, বের হয়ে এসে যোগ দিয়েছে ততক্ষনে আমাদের সাথে।

ঘড়িতে তখন ৫:২৪। গল্প তখনও চলছে, খেলা থেকে সাময়িক ভাবে সরে গিয়েছে সবার মন। আমি যথা সম্ভব সিরিয়াসনেস গলায় এনে সেরেনাকে বললাম, "আই থিংক, ইউ স্যুড টেক ইট রাইট নাউ"। সেরেনা আমার দিকে স্বপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। আমি বললাম, ইটস্ ওয়ান - নিল, এগেইন্স্ট জার্মানী! সেরেনা প্রথমে তিনটা লাফ দিল। তার পর জার্মান এবং ইংলিশ মিশিয়ে জাংলিশীয় যে অর্তনাদটা করলো তার থেকে ফিল্টারিং করে একটা ইংলিশ বাক্য উদ্ধার করতে পারলাম - আই উইল ফা* দেম! 'দেম' বলতে কাকে বোঝালো, জার্মানী নাকি ক্রোয়েশিয়া, মাথায় ঢুকলো না। মনে মনে বললাম, চাইলেও ওটা তুমি করতে পারবে না। অঙ্গসাংস্থনিক একটা প্রশ্ন থেকেই যাচ্ছে!

সেরেনার দুঃখ বেড়েছে বই কমেনি। ৬২ মিনিটে আরেকটা গোল খেয়ে জার্মানীর ইটালী হবার দশা হয়েছিল। ভাগ্য ভালো শেষ দিকে এসে একটা গোল সোধ করতে পেরেছিল। তবে হার, হারই।

গতকাল একটা ব্লগে মন্তব্য করেছিলাম আজ জার্মানদের ধরা খাবার দিন। মন্তব্য করেছিলাম বটে, তবে এভাবে ধরা খাবে কল্পনাও করিনি। তবে কি জায়ান্টদের দিন শেষ? ইউরোপে ফুটবল জায়ান্ট বলতে প্রধানত জার্মানী, ইটালী, ফ্রান্স এবং ইংল্যান্ডকে বোঝানো হয়। বলাইবাহুল্য এখন পর্যন্ত যতগুলো বিশ্বকাপ ইউরোপে গিয়েছে তার সবগুলোই এরা ভাগাভাগি করে নিয়েছে। কিন্তু এবারের ইউরোর চিত্রটা বেশ ভিন্ন। ইংল্যান্ড আসতেই পারেনি মূল পর্বে। ফ্রান্স ড্র করে নড়বড়ে অবস্থায় আছে। বর্তমান বিশ্ব-চ্যাম্পিয়ান ইটালীর অবস্থা যতটানা করুন তার থেকে বেশি হাস্যকর। বিশ্ব-চ্যাম্পিয়ান খেতাবটাই যেন এখন ওদের জন্য প্রহসন হয়ে দাড়িয়েছে। আর আজ কাঁদলো সেরেনার জার্মানী।

মুদ্রার অপর পিঠে যে দলগুলো রয়েছে তাদের জায়ান্ট কিলারই ডাকা হতো বেশি। পর্তুগাল, হল্যান্ড বা স্পেনকে বড়জোড় ডার্ক-হর্স বলা হতো। কিন্তু বাস্তবতা মোবাইল কোম্পানীর সেই বিজ্ঞাপনের কথাই মনে করিয়ে দিচ্ছে বার বার, "সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না!" আসুন আমরাও নুতন দিনের সঙ্গী হই। পর্তুগাল, হল্যান্ড বা স্পেন; যেই জিতুক এবারের ইউরো, জয় যেন হয় নুতন দিনের।

১২ জুন ২০০৮
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৮ ভোর ৪:৫৫
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×