দিনের শেষ, সাগর পাড়ের নিঃসঙ্গ সেই বৃদ্ধ
যার চোখ সুদুর দিগন্তে, সমুদ্রের লোনা বাতাস তার চোখে মুখে।
দুর্বার ঝড়ো বাতাসে পরিশ্রান্ত এক দ্বীপে
যেখানে সময় বয়ে যায় কিংবা যায়না।
নোনা ধরা কুৎসিত বিবর্ণ এক ঘাট
আর তার পরিচয়হীন জাহাজ।
অকূল সীমাহীন এক সাগর, যেন নির্বাসিতের জন্যে,
ভুলে যাওয়া নাবিকদের জন্যে।
এইতো পৃথিবীর শেষ প্রান্তের আলো, নিঃসঙ্গ বৃদ্ধের জ্বালানো
পথহারা নাবিকদের পথের পরিচয়, আলোর মতই উজ্বল
যারা ঘরে ফিরতে চায়,
অনেক দুরের ক্লান্তি থেকে।
গাংচিল ওড়ে, ভরা বেলায় বৃদ্ধের চোখে সপ্নও ওড়ে,
পৃথিবীর চোখে অদৃশ্যমানদের একজন হয়ে যাওয়ার আগে।
জীবন তো তাকে সবই দিয়েছিল,
প্রাসাদের রাজকুমারী আর ঘাসের উপর খেলে বেড়ান সন্তান।
যেনো মহাবিশ্বের অসীমতায় অসীম
পরিপূর্ণ এক দ্বীপ।
বৃদ্ধের ভালোবাসা এখন বিবর্ণ স্মৃতি,
যেন কুয়াশার ভিতর মিশে থাকা প্রেতাত্মার মতো।
আজ আরেকবার, শেষবারের মত বৃদ্ধ সাগরে যাবে,
পৃথিবীর কাছ থেকে বিদায় নেয়ার জন্যে।
সাগরের তলদেশ আর পানি থেকে নোঙর তুলে নিয়ে,
আর সবুজ ঘাসের শেষ স্পর্ষ পায়ে নিয়ে, ঠোঁটে ছোট্ট একটু হাসি নিয়ে।
বহু আগে বিস্মৃত হওয়া পৃথিবীর শেষ প্রান্তের আলো,
আর অনেক আগে বৃদ্ধের ফেলে যাওয়া অশ্রু
কাঁদছে দিগন্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

