কে ওখানে আমার দরজায়?
পেঁচা, মৃত রাত?
আজকের রাত ফিসফিস করে ডাকছে আমায়,
আরো সব রাতগুলোর মতোন।
বর্ষার প্রথম বৃষ্টি আমার পায়ের নিচে,
জলকাদায় একে যাচ্ছে নতুন এক পৃথিবী।
আর আমি কোনো এক সুন্দর গল্পে নিজেকে হারাচ্ছি।
যাই আসুক, নরক কিংবা জলোচ্ছ্বাস,
আমার রাতের পথচলা চলবে,
কাদার ভেতর জন্ম নেয়া অনন্তকালের
অন্তহীন অভিযান।
সোনার খাঁচায় বন্ধ রাতের পাখি,
আমাকে বাস্তবতার ধাঁধায় বন্দি করে রেখেছে।
কেউ এসো, আমার হৃদয় হালকা করে দাও,
কেউ এস আমাকে ফিরিয়ে নিয়ে যাও জীবনে,
ঘুমপাড়ানী গানে যার শুরু।
তারপর আবার আমার ফিরে চলা ঘরের দিকে,
পাহাড়ী পাখির ডাক শুনে,
আমার পরে থাকা মুখোশ ছিড়ে ফেলে,
আকাশের ধ্রুবতারার দিকে তাকিয়ে।
এই হলাম আমি,
নির্লিপ্ত, স্বর্গের খোজে,
বিদায়, এখন চলে যাবার সময়,
দৃষ্টিসীমার বাইরে, সময়ের সীমার বাইরে,
সব মিথ্যা থেকে অনেক দূরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

