মধ্যরাতঃ
নিস্তব্ধ পথ, চারদিকে নৈশ্বব্দের মোড়ক
চাঁদ কি তার স্মৃতি হারিয়েছে?
একা মিষ্টি হাসির মতন
যেনো পলতের আলোর মতোন ভঙ্গুর।
ঝরা পাতাগুলো আমার পায়ের নিচে জড়ো হয়েছে,
আর বাতাসের আর্তনাদ কানে ভেসে আসছে।
স্মৃতিঃ
চাদের আলোতে একা
হারানো দিনগুলোর কথা ভেবে হাসতে পারি
যখন জীবন ছিলো সুন্দর
যখন আনন্দের মানে আমার জানা ছিলো।
সেই স্মৃতি কি আবার ফিরে আসতে পারে না?
শেষরাতঃ
রাস্তার সব আলো যেনো বাজিয়ে যাচ্ছে
এক তীব্র সতর্ক বার্তা
একটি গুঞ্জন পথের ধারের বাতিগুলোর মধ্যে
প্রভাত সমাগত।
দিনের প্রথম আলোঃ
আমাকে সুর্য্যদয়ের জন্য অপেক্ষা করতে হবে
আমাকে নতুন জীবনের জন্য অপেক্ষা করতে হবে
আর আমার হারিয়ে যাওয়া যাবে না
যখন ভোর হবে।
তারপরপর আজকের রাত হবে আরেকটি স্মৃতি,
নতুন এক দিনের শুরুর মধ্য দিয়ে।
সকালঃ
কুয়াশা ঢাকা রাতের শেষ
রাতের শীতল স্পর্ষ এখনও লেগে আছে
পথের আলোগুলো নিভে গেছে
আরোও একটি রাতের সমাপ্তি
আরোও একটি দিনের শুরু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

