জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১১-১২ অর্থবছরে ৮৪ কোটি ৩৫ লাখ টাকার বাজেট পাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ অর্থবছরে ৮৪ কোটি ৩৫ লাখ টাকার বাজেট পাশ করেছে বিশ্ববিদ্যালয় সিনেট। গতবছর এর পরিমান ছিলো ৮২ কোটি ১৫ লক্ষ টাকা। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বার্ষিক সিনেটের ৩০ তম অধিবেশনে এ বাজেট পাস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দিন এ বাজেট পেশ করেন। বিশ্ববিদ্যালয়ের সিনেটরদের প্রত্যক্ষ ভোটে এ বাজেট পাশ করা হয়।
এ বছরের মোট বাজেটের ৭৮ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ৫ কোটি ৭৫ লক্ষ টাকাসহ বরাদ্দ দেখানো হয়েছে ৮৪ কোটি ৩৫ লাখ টাকা। এছাড়া সিনেটে ২০১০-১১ অর্থবছরের মূল বাজেট ৭৭ কোটি টাকা সংশোধিত করে ৮২ কোটি ১৫ লাখ টাকা অনুমোদিত হয়েছে। ২০১১-১২ অর্থবছরে বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, বাড়ি ভাড়া ইত্যাদি খাতে। এ অর্থের পরিমাণ প্রায় ২৬ কোটি ৭৪ লক্ষ ৫০ হাজার টাকা। যা মোট বাজেটের প্রায় ৩১ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে শিক্ষা সরঞ্জাম ও রাসায়নিক দ্রব্য ও গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৪ লক্ষ ৭৬ হাজার টাকা যা মোট বাজেটের শুন্য দশমিক ৮৯ শতাংশ। এছাড়া ছাত্রবৃত্তি ও ফেলোশিপ খাতে ৭৮ লাখ ১৬ হাজার টাকা, যা মোট বাজেটের শুন্য দশমিক ৯৩ শতাংশ। অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।
০১৯১২৫৪৫৭৯৯
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।