জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ার্কশপ অন ওয়েব ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মসূচী শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল থেকে ‘ওয়ার্কশপ অন ওয়েব ডেভেলপমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণকর্মসূচী শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, বিশ্বজ্ঞান ভাণ্ডারে প্রবেশের জন্য আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার অপরিহার্য। বর্তমানে ইমেল-ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ ও তথ্য জানানোর সুযোগ গ্রহণ করতে হবে। আন্তর্জাতিকভাবে বিশ্ববিদ্যালয়ের যে র্যাংকিং করা হচ্ছে সেই র্যাংকিং-এ অন্তর্ভূক্ত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে তথ্য প্রদান জরুরী হয়ে পড়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। ইন্টারনেট সার্ভিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. এস এম বদিয়ার রহমান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অফিসের ইন্টারনেটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালা পরিচালিত হচ্ছে। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আল-আমিন ভূঁইয়া।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।