somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষার কাছে হার মানলো বয়স

২১ শে জুলাই, ২০১১ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষা অর্জনের কোন বয়স নেই, নেই কোন ধরা বাধা নিয়ম। শিক্ষা অর্জনের ক্ষেত্রে বয়স কোন বিষয় নয়। এ কথা অবারও প্রমাণ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ. ফ. ম কামাল উদ্দিন হলের সিক বয় মোঃ আবু তাহের মিজি। অদম্য স্পৃহার কারনে বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ৩৯ বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন পড়ালেখা। তিন সন্তানের জনক হয়েও লেখাপড়া করছেন নিপুন উদ্দ্যেমে। নেই কোন গ্লানি নেই কোন পিছু টান। বর্তমানে তিনি সাভারের উন্মুক্ত বিশ্ববিদ্যারয়ে দ্বাদশ শ্রেনীর ছাত্র। আবু তাহের মিজি ১৯৭১ সালে চাঁদপুরের মতলব উপজেলার বদরপুর গ্রামের এক দারিদ্র কৃষক পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মোঃ আবদুল ওয়াদুদ মিজি একজন দারিদ্র কৃষক। চার ভাই ও এক বোনের মধ্যে আবু তাহের সবার বড়। অর্থের অভাবে তিনি লেখাপড়া বেশি দুর করতে পারেননি। তাই পার্শবর্তী ব্রাম্মনবাড়ী গ্রামের মিজি বাড়িতে লজিং থেকে তাদের ছেলে মেয়েদেরকে পড়ায়ে নিজের পড়া লেখা চালাতেন। দিনের বেলাই সময় না পেলেও রাতে চাঁদের আলোই অথবা কুঁপির আলোই লেখাপড়া করতেন। ১৯৮৭ সালে পুরাতন কাশেমপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস এস সি পরীক্ষা দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি অকৃতকার্য হন। পরিবারের অভাব অনটনের ফলে ১৯৮৯ সালে কাজের খোজে তার চাচা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মকর্তা মোঃ তমিজ উদ্দিন মিজির(মৃত) কাছে চলে আসেন। এর কিছুদিনের মাথায় চাচার সুপারিশে কামাল উদ্দিন হলে অস্থায়ী ভাবে ডাইনিং বয়ের চাকরী পান। পরে ১৯৯৬ সালে স্থায়ী ভাবে সিক বয়ের চাকরি পান। সিক বয় হিসাবে হলের শিক্ষার্থীরা অসুস্থ হলে তাদের তিনি সেবা যতœ করতেন। বর্তমানে তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক। তার বড় মেয়ে আয়েশা আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণী, মেঝো ছেলে আব্দুল কাদের ৬ষ্ঠ এবং ছোট ছেলে শাকিল হোসেন ৪র্থ শ্রেনীতে পড়ালেখা করছে। লেখাপড়া করার অদম্য ইচ্ছা থাকায় সকল বাধা উপেক্ষা করে ১৮ বছর পর আবু তাহের ২০০৫ সালে সাভারের অধর চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্মুক্ত শাখায় নবম শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকে ২০০৮ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ ২.১৫ পেয়ে কৃত কার্য হন। এর পর সাভারের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কলেজে মানবিক বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি দ্বাদশ শ্রেনীর ছাত্র। তার ইচ্ছা এইচ এস সি পাশ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবেন।
তাহের বলেন, “ছোট বেলা থেকেই আমার ইচ্ছা উচ্চ শিক্ষাই শিক্ষিত হওয়া, কিন্তু পিতার দরিদ্রতার কারণে তা সম্ভব হয়নি। এখন আমি আবারও পড়ালেখা শুরু করেছি, আমার ইচ্ছা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করা। আমার জন্য সবাই দোয়া করবেন ”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×