
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারেক রহমানের জন্মবার্ষিকী পালন, গভীর রাতে ছাত্রলীগের সশস্ত্রমহড়া 

বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার ৪৭তম জন্মবার্ষিকী পালন করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকফোরাম। গতকাল রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় ভিআইপি লাউঞ্জে কেক কেটে জন্মদিন পালন করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পদক সামছুল আলম সেলিম, অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, অধ্যাপক সোহেল রানা, নাসরনি সুলতানা প্রমুখ। এ সময় তারা তারেক রহমানের আশু রোগ মুক্তি কামনা করেন। অপরদিকে গত শনিবার রাত সাড়ে ১২টায় ক্যাম্পাসে ছাত্রদলের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সশস্ত্র মহড়া দিয়েছে। এসময় ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান লিটন, সাইফুল ইসলাম শাকিল, মাহতাব মেহেদী সম্রাট ও রিয়াজ আহমদের নেতৃত্বে বিভিন্ন হলের শতাধিক নেতাকর্মী রড, লাঠি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে মহড়া দেয়। ফলে ছাত্রদলের কোন নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি।
এ ব্যপারে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক আবু সাঈদ বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। তাই আমরা ক্যাম্পাসে কোন অনুষ্ঠান করতে পারেনি।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।