জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দ্বারা দুই দিন অবরুদ্ধ থাকার পর ভিন্ন পথে মুক্ত হলেন। গতকাল সকালে 'মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থি শিক্ষকরা' উপাচার্য ভবনের ২ নম্বর ফটক খুলে তাকে মুক্ত করেন। অপরদিকে ভিসির বাসার মূল ফটকে এখনো অবস্থান করছেন বিএনপিপন্থি শিক্ষকরা। 'বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনের দাবিতে' সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবনের সব ব্যানার ও উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। চলমান পরিস্থিতি নিয়ে বিকালে জরুরি সিন্ডিকেট বৈঠকে ৫ মে থেকে গ্রীষ্মকালীন ছুটির সিদ্ধান্ত নেয়। এ সময় ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা চলবে এবং হল খোলা থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভিসির কার্যালয়ের সামনে সব ধরনের মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে।জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ ও পরোয়ানা ছাড়া গ্রেফতার করা দুই শিক্ষকের মুক্তির দাবিতে ভিসি ভবনের সামনে অবরোধ করছেন 'শিক্ষক সমাজ'। ২ দিন ভিসিকে অবরুদ্ধ করে রাখার পর গতকাল সকাল ১১টায় 'মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থি' শিক্ষকরা ভিসির বাস ভবনের ২ নম্বর ফটক খুলে তাকে বের করেন। ফটকের সামনে রাখা গাড়িটি সরিয়ে ফেলে পুলিশ। এ সময় বিএনপি ও আওয়ামী লীগপন্থি শিক্ষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। অপরদিকে সকাল থেকেই ভিসির বাসভবনের সামনে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন 'শিক্ষক সমাজের ব্যানারে' বিএনপিপন্থি শিক্ষকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েকশ পুলিশ মোতায়েন করা হয়। আওয়ামীপন্থি তিন শতাধিক শিক্ষক ক্লাস পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করতে গতকাল উপাচার্য ভবনের ২ নম্বর ফটকে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জাবি শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. আবুল খায়ের, অধ্যাপক ড. অসিতবরণ পাল, ড. সানজিদা মুবাশশারা প্রমুখ। বক্তারা বলেন, কে ভিসি কে প্রশাসনের প্রধান বুঝি না। ছেলে-মেয়েদের নিয়ে ক্লাসে ফিরে যেতে চাই। অপরদিকে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জাবি ছাত্রলীগ ক্লাস পরীক্ষার দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সব ব্যানার ও উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ পুড়িয়ে দেয়। পরে সেখানে তারা সমাবেশ করে। এ ব্যাপারে বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক ড. শামছুল আলম সেলিম বলেন, এ সবই ভিসির স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। তার নির্দেশেই ছাত্রলীগ ক্ষমতা প্রদর্শন ও উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে আগুন লাগিয়েছে। ছাত্রদের শিক্ষকদের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। তিনি বলেন, ভিসি এভাবেই বিভাজন তৈরি করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এসব কিছুর জন্য তিনি ভিসিকে দায়ী করেন। বিকালে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতিকে লাঞ্ছিতের ঘটনায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নাসির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক, আইন ও অনুষদ বিভাগের সভাপতি ড. শাহাব উদ্দিন। এ ছাড়া ৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়। এ সময় ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা চলবে এবং হল খোলা রাখার সিদ্ধান্ত নেয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভিসির কার্যালয়ের সামনে সব ধরনের মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা আন্দোলনরত শিক্ষকদের আলোচনায় বসার অনুরোধ জানালে তারা প্রত্যাখ্যান করেন। বিকালে সংবাদ সম্মেলনে আন্দোলন থেকে পিছ পা হবেন না এবং ভিসির বাসা অবরোধ করেই রাখবেন বলে জানিয়েছেন। উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ ভেঙে ফেলায় তীব্র নিন্দা জানান। শিক্ষকদের উভয় পক্ষের আন্দোলনে ক্যাম্পাস থমথমে অবস্থা বিরাজ করছে। সার্বিক নিরাপত্তার কারণে ক্যাম্পাসে প্রায় তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ ভিসি মুক্ত হলেন ভিন্ন পথে, মিছিল মিটিং নিষিদ্ধ

আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।