বাস থেকে ফেলে দেয়া হয় যাত্রীকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গ্যাস ও জ্বালানি তেলের দামের উত্তাপ এখন গণপরিবহনে। অতিরিক্ত ভাড়া নিয়ে রাজধানীর বাসে বাসে যাত্রী-শ্রমিক বচসা, বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা শুরু হয়েছে। বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেয়ার ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর দেড়টার দিকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে শহিদুল ইসলাম নামে এক যাত্রীকে বাস থেকে ফেলে দেয় ফাল্গুনী বাসের কর্মচারীরা। তিনি অভিযোগ করে বলেন, সিট না দিয়ে যাত্রী দাঁড় করিয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রতিবাদ করলে তারা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নীলক্ষেত পেট্রোল পাম্পের এক কর্মচারীকে পিটিয়েছে তেল গ্রাহকরা। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, তেলের অতিরিক্ত দাম আদায় করছে ওই পাম্পের মালিক। এর কৈফিয়ত চাইলে পাম্পের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা গ্রাহকদের ওপর হামলা করার জন্য তেড়ে আসে। এর জের ধরে গ্রাহকরা তেল পাম্পের এক কর্মচারীকে উত্তম-মধ্যম দেয়। ওদিকে গতকাল দিনভরই রাজধানীর যাত্রাবাড়ী, কলাবাগান, মতিঝিল, ফার্মগেট, গুলিস্তান, মিরপুর, পল্টন ও মতিঝিলে যাত্রীদের সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বিকাল আড়াইটার দিকে কলাবাগানে তরঙ্গ পরিবহনের যাত্রীদের সঙ্গে বাসের হেলপারের হাতাহাতি হয়। নূরে এলাহী নামে এক যাত্রী বলেন, কলাবাগান থেকে শাহবাগ পর্যন্ত ১০ টাকা ভাড়া। অথচ ওই দামের কোন টিকিট না দিয়ে বাসের হেলপার ১৫ টাকার টিকিট ধরিয়ে দেয়। এর প্রতিবাদ করলে বাস থামিয়ে তাকে নামিয়ে দেয়ার চেষ্টা করলে যাত্রীরা ওই হেলপারকেই বাস থেকে নামিয়ে দেয়। যাত্রীরা অভিযোগ করে বলেন, গণপরিবহন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। তারা একের পর এক ভাড়া বাড়ানোর ঘোষণা দিচ্ছেন। এর আগে সকাল ১১টায় গাবতলী থেকে যাত্রাবাড়ী যাচ্ছিল লোকাল সিটিং নামে যাত্রীবাহী বাস। সিটিং বাস নাম দিলেও তাতে দাঁড়ানো যাত্রীই ছিল বেশি। এক যাত্রী কল্যাণপুর থেকে উঠে ৪ টাকা ভাড়া দিয়ে আসাদগেটে নামতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। বাসের কন্ডাক্টর বলেন, এখন পাঁচ টাকা দিতেই গড়িমসি করছেন। আর কয়েক ঘণ্টা অপেক্ষা করুন। পাঁচ টাকার কোন টিকিট পাবেন না। বাসে উঠলেই সর্বনিম্ন ১০ টাকা দিতে হবে। জবাবে ওই যাত্রী রেগে চড়াও হন ওই কন্ডাক্টরের ওপর। তার পক্ষ নেন অন্য যাত্রীরাও। ভাড়া নিয়ে এই বিতণ্ডা থামে না রাস্তার কোথাও। সারাক্ষণ কোন না কোন যাত্রীর সঙ্গে চলে পরিবহন কর্মীদের বাকবিতণ্ডা। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের ট্রেজারার কামাল হোসেন বলেন, সিএনজি গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শ্রমিক ইউনিয়নের নেতা আব্বাস উদ্দিন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে আবারও গণপরিবহনে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এখন গাড়ির শ্রমিক ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়েছে। হানিফ এন্টারপ্রাইজের কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের দাম বাড়লেই বাসের ভাড়া বাড়বে। আগে ঢাকা থেকে পঞ্চগড়ের ভাড়া ছিল ৪২০ টাকা। গত ১লা জুন থেকে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দুই টাকা বাড়ানোর কারণে ভাড়া নেয়া হচ্ছে ৫৫০ টাকা করে। এখন লিটারে তেলের দাম ৫ টাকা বাড়ানোর কারণে ওই দূরত্বের ভাড়া হবে প্রায় ৭শ’ টাকা। ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের ভাড়া হবে ৭৫০ টাকা। তেঁতুলিয়ার টিকিট কিনতে হবে প্রায় ৮শ’ টাকা দিয়ে। একইভাবে উত্তর অঞ্চলের রংপুর, দিনাজপুর, নীলফামারী জেলাসহ সারা দেশের সকল রুটের বাস ভাড়া শিগগিরই বাড়ানো হবে। এদিকে বিআরটিসি’র বাস ভাড়াও বাড়ানো হচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে। বাড়বে রেলের ভাড়াও। গতকাল যোগাযোগমন্ত্রী এই ভাড়া বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। আবদুল্লাহপুর, বালুঘাট, শিববাড়ি ও মিরপুর থেকে মতিঝিলগামী বিআরটিসি বাসের লাইনম্যান ও কাউন্টারম্যানরা জানিয়েছেন, এখন শুধু উপর মহলের সিগন্যালের অপেক্ষায় আছি। এছাড়া অতিরিক্ত ভাড়ার টিকিট ছাপানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। লাইনম্যান জাহিদুর রহমান বলেন, এখনও আগের নির্ধারিত ভাড়াতেই টিকিট দেয়া হচ্ছে। তবে শুনেছি শিগগিরই নতুন ভাড়ার টিকিট আনা হচ্ছে। আবদুল্লাহপুর থেকে গুলিস্তানগামী তিন নম্বর বাসের কর্মচারীরা জানান, ২২ টাকার ভাড়া এখন ৪০ টাকা করা হবে। আগামী দু’-একদিনের মধ্যেই তা কার্যকর করা হবে। বাসের কন্ডাক্টর ও হেলপারের মুখে ভাড়া বাড়ানোর এমন কথা শুনে বাস যাত্রীদের নানা প্রতিক্রিয়া শুরু হয়। ওই বাসের এক যাত্রী বলেন, সরকার বেসামাল হয়ে সব কিছু বাড়িয়েই চলছে। সামনে থেকে আরেকজন বলেন, কিছুই হবে না। আমাদের শরীরে গণ্ডারের চামড়া। দু’-একদিন চেঁচামেচি করার পর সব কিছুই ঠিক হয়ে যাবে। সুরসুর করে ৪০ টাকাই দিয়ে দেবেন। এসোসিয়েশন অব বাস কোম্পানিজ’র পরিচালক শরফুদ্দীন খন্দকার অভিযোগ করে বলেন, সরকার আমাদের সঙ্গে কোন আলোচনা না করেই সিএনজি ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। হুট করে এমন সিদ্ধান্ত নেয়ার কারণে পরিবহন সেক্টরে আবারও অস্থিতিশীলতা দেখা দেবে। সরকার বিভিন্ন খাতে ভর্তুকি দিলেও পরিবহন খাত নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে। এখন ভাড়া বাড়ানো ছাড়া আর কোন বিকল্প নেই। তিনি বলেন, এসোসিয়েশন অব বাস কোম্পানির অধীনে ৩৪টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির প্রায় দুই হাজার বাস চলাচল করছে রাজধানীতে। এসব বাসের ভাড়া একযোগে বাড়ানো হবে। কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি কাজী ফারুক বলেন, যোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বিআরটিএ’র যোগসাজশে পরিকল্পিতভাবে ধনবানদের খুশি করতে তেল ও গ্যাসের দাম বাড়িয়েছে। এ দাম বৃদ্ধির কারণে ইতিমধ্যেই রাজধানী ঢাকাসহ সারা দেশে ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমরা সরকারের এ হটকারী সিদ্ধান্তের প্রতিবাদ ছাড়া আর কিছুই করতে পারছি না। এখন জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।