ঘাড় হীন এই শিশুর মাথাটি ছিল অস্বাভাবিক আকৃতির। চোখের মনি গুলো যেন কোটর হতে বেরিয়ে আসছিল ব্যাঙ এর মতন এবং সেগুলো ছিল স্বাভাবিক আকারের চেয়ে ৪ গুন বড়। গৌরিসংকর হাসপাতালে জন্মানো শিশুটির পিতা নীল বাহাদুর কারকি ও মাতা সুনতালি কারকি।
অস্বাভাবিক এ শিশু জন্মের ১.৫ ঘন্টা পরই মারা যায়। মৃত শিশুটিকে দেখতেই হাজার মানুষের ভীড় জমে যায়। এমনকি পুলিশ এসে ঘটনা সামাল দিতে হয়।
নয় মাস মাতৃগর্ভে থেকেই পৃথিবীর মুখ দেখে জন্মায় ২ কিলো ওজনের এই শিশু। মা সুনতালি জানান গর্ভবতী অবস্থায় কখনই কোন অস্বাভাবিক বোধ হয়নি তার। তার আগেও আরও ২ মেয়ে আছে যারা সম্পূর্ন সুস্থ।
পিতা নীল বাহাদুর কারকির মধ্যে কোন শোকের চিহ্নই ছিলনা তার শিশুর মৃত্যুতে। একটি বাটিতে করে শিশুর প্রদর্শনী করছিলেন তিনি। এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, আমার স্ত্রী সু্স্থ আছে আমি তাতেই খুশী।
---------------
এই প্রতিবেদনটি কোন একটি সাইটে পড়ি। তা অনুবাদ করে ছবি সহ দিলাম। খুবই কষ্ট হচ্ছে বাচ্চা টাকে দেখে
এই ধরনের শিশু নিয়ে কিছু ইনফরমেশন নিচের লিংক টি তে আছে...।
http://en.wikipedia.org/wiki/Anencephaly
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


