somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের মাঝের বন

১০ ই জুলাই, ২০১১ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বনপরীরা গুনগুন করে গান গাইছিল। নীলাকাশে তখন কালো মেঘের লুকোচুরি সুর্যের সাথে। আমার মনের মাঝের সবুজ বনে কাকচক্ষু শীতল জলের যে হ্রদখানা আছে তার ধারে মনমরা হয়ে বসে ছিলাম। যখনই আমার একা লাগে, আমি এইখানটাতে ঝরা পাতার বিছানায় বসে থাকি। দিন,মাস, বছর নাকি ঘন্টা মিনিট সেকেন্ড কাটে, তার খবর রাখিনা। সবাই আমাকে দুঃখবিলাসী বলে, সে বিশেষণের সার্থকতার জন্যই হয়তো আমার এই নির্জনবাস।

আজ আমি ভাবছি নার্সিসাসের কথা, এই জলের মাঝেই নিজের ছবি থেকে সে চোখ ফেরাতে পারেনি। আর মনে পড়ছে বনপরী ইকোর কথা, যার কান্নাই প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে যা কিছু হয়েছে বলে আমি জানি, আমি নিজেও তার অংশ। মনে হয় মাথার মধ্যে পুরনো ঘটনাগুলোরও মহড়া হয়। আজকের আমি যেন নার্সিসাস আর ইকোর চরিত্রের মহড়া দিচ্ছি। পুরনো দুঃখ নতুন করে গ্রাস করছে বর্তমানের আমাকে।

হাজার লক্ষ বছরের পুরনো চাঁদটাকে মনে হচ্ছে একাকীত্বের প্রতীক, জোছনা যেন তার বোবা আমন্ত্রণ। এই একই চাঁদ, জল, জোছনা আর বৃক্ষের গল্প, কত দেশে কত ভাষায় কত প্রজন্ম জুড়ে বলা হয়ে গেছে। তবু ফুরোয় না। সেই পুরনো পৃথিবীটিকে আঁকড়ে ধরেই যে আমাদের বসবাস! তবু মাঝে মাঝে বিশ্বাস হতে চায়না আমি বেঁচে আছি। কে জানে! সবটাই যদি স্বপ্ন হয়!

প্রেম, ঐশ্বর্য, খ্যাতি কতকিছুর আশায় আমার দিনগুলো কাটে, পাওয়া হয়না কিছুই। কোনকিছুকেই নিজের মনে হয়না। সেই যে একাকীত্বের বেদনা, কেউ আমার নয় এমন অনুভূতিটা আমায় কিছুতেই ছাড়েনা। আমি বন্ধু খুঁজি, প্রেমিক খুঁজি, আমাকেই খুঁজি। পাইনা। তাই ইকোর মত ছুটে চলি, প্রতিধ্বনি হয়ে ফিরি বার বার। আবার থমকে দাঁড়াই নার্সিসাসের মতই নিজের প্রতিচ্ছবি দেখে। আমার অস্তিত্বটা তাই অবাস্তব। কারন, আমি ধ্বনি নই, প্রতিধ্বনি। ছবি নই, প্রতিচ্ছবি।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×