somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ ক'টা দিন

১৬ ই জুন, ২০১২ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় বহমান, অদম্য এবং নিষ্ঠুর।

দিন, মাস, সিমেস্টার পেরিয়ে পাঁচটা বছর কেটে গেছে। আমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে গেল। বলতে গেলে সমস্ত শিক্ষাজীবনেরই সমাপ্তি হল এখানে।এখনও "তোমার জীবনের লক্ষ্য কী?"-কেউ একথা জিজ্ঞেস করলে বরাবরের মতই অপ্রস্তুত হই। এখনও, এই সাড়ে তেইশ বছর বয়সেও আমি কোন লক্ষ্যে পৌঁছানোর পথে বা প্রস্তুতিতে সামিল হতে পারিনি। তবুও আজকের বড় কষ্ট সেই লক্ষ্যহীনতা নয়। ক্যাম্পাসটা ছেড়ে যাওয়ার কষ্টটা আজ বড্ড পোড়াচ্ছে।

আমি ছয়টা স্কুলে পড়েছি। সেই সুবাদে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে তিন বছর কাটানোটাই ছিল সর্বোচ্চ রেকর্ড। পুরনো বাসা অথবা পুরনো স্কুল ছেড়ে আসার কষ্টটা বেশ গা সওয়া হয়ে গিয়েছিল। তাই ২০০৭ সালে যখন প্রথম ক্যাম্পাসে পা রেখেছিলাম, তখনো বুঝিনি একে ছেড়ে যেতে কষ্ট হবে কখনো। আজ হঠাৎ মনে হচ্ছে, যে প্রতিষ্ঠানের সাথে সবচাইতে বেশিদিন যুক্ত থেকেছি তার ওপর থেকে সব অধিকার একেবারে ছেড়ে যাওয়াটা খুব অন্যরকম কষ্টের।

এই হতাশা হয়তোবা অনেকেরই হয়না। হয়তো যারা এই ক্যাম্পাসের গন্ডি পেরোলেই আরও উন্নত ভবিষ্যতের হাতছানি দেখে তাদের কথা আলাদা। কিন্তু আমার মত অনেক অনেক শিক্ষার্থীর জন্যই এই কটা বছরের আবেদন বাকিটা জীবনের চাইতে অনেক বেশি। যারা ঘিঞ্জি সব ফ্ল্যাটবাড়িতে বড় হয়েছে, নিজের বলতে যাদের আপন দেহখানা বাদে আর কিছুই স্থাবর নয়, যাদের শৈশবে কোন ছোটাছুটি, লাফ-ঝাঁপ আর সাঁতরে বেড়ানোর স্মৃতি নেই- তাদের সবার জন্য নিশ্চই এই পাঁচটা বছর পরম আরাধ্য। বাসের ভীড়ে চিড়ে-চ্যাপ্টা হবার পরও শহরের সবচে সবুজ, সবচে উদার জায়গাটাকে নিজের বলে দাবি করতে পারার বিশেষত্বটুকু বুঝি হাজার লক্ষ টাকা বিলাস ব্যসনেও নেই।

এই বিদ্যাপীঠে এসে কত মানুষের জীবন বদলে যেতে দেখেছি। কেউ রাজনীতির পাঠ নিয়েছে, দুচোখ ভরে দেখেছে বিপ্লবের স্বপ্ন। চোখ ধাঁধানো ফলাফল করে দেশ আর পরিবারের গৌরব ডেকে এনেছে অনেকে। কত শত বন্ধুরা বিতর্ক, নাটক, ফিল্ম সোসাইটি, আবৃত্তি, ফটোগ্রাফির মত অজস্র ক্ষেত্রে সদম্ভে ঘোষণা করেছে নিজেদের নাম। কেউ কেউ যে আবার অন্ধকারের পথে পা বাড়ায়নি, সে দাবিও করছিনা। তবে আমি এখানে এমন কিছুই করিনি। না ভালো, না খারাপ-কোন বিশেষণ দাবি করার মত, চোখে পড়ার মত কোন মানুষ হতে পারিনি। আমি চলে গেলে কেউ একবারও আমাকে মনে করবেনা, তাও জানি। কিন্তু মল চত্ত্বরের ঘাস আর জারুলের সারি, আগুনলাল কৃষ্ণচূড়া, এখানে সেখানে লকলকিয়ে ছাওয়া মাধবীলতার ঝোপ, বৃষ্টি ধোয়া দিনে আমার নতুন চারা খোঁজার অভিযান, গাছের সবুজ অথবা ঝরা পাতা, কাঁঠালচাপার ঘ্রাণ, অলস দুপুরের ক্লাসে মন কেমন করা কোকিলের ডাক, অগুনতি কাকের সভা আর সব ছাপিয়ে ময়লা-নোংরা তবু ভীষণ আকর্ষনীয় এই ক্যাম্পাসটাকে আমি কতটা মিস করবো তা কেউ বুঝবেনা।

আর কোন প্রতিষ্ঠান, কোন স্মৃতি ছেড়ে যেতে আমার এতটা কষ্ট হয়নি। জানি, আর কোনদিনও হবেনা। সময়ের সাথে সাথে আমার মনটাও নিশ্চয়ই ততদিনে নির্লিপ্ত হয়ে যাবে।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×