somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লটারিতে যদি ৪০ লক্ষ টাকা পেতাম...

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪০ লক্ষ কেন লিখলাম ? এখন তো ৮০লক্ষ দেয় না । ২৫লক্ষ দেয় বড়জোর।
লিখলাম তার দুইটা কারন।টাকাই যখন নিব,একটু বেশিই নিই কি বলেন ? আসলে আর একটা কারন মনের ভিতরে কোন এক চিপাগলিতে লুকানো আছে। যখন ক্লাস ৭ এ পড়তাম তখন জীবনে প্রথম বারের মত স্টেজে উঠেছিলাম বাংলা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় (আসলে জোর করে উঠায়ে দিসিলো)।তো ওইখানে আমার ভাগে পড়েছিল আমি যদি লটারিতে ৪০ লক্ষ টাকা পাই (আর আমি আকাশ থেকে পড়ছিলাম,কিন্তু ব্যাথা পাই নাই)...্যাই হোক, পাঁচ মিনিট পরে আমি মাইক পেলাম এবং প্রথম মিনিটে মোটামুটি ২ থেকে ৩ কোটি টাকা খরচ করে ফেললাম, বাড়ি গাড়ি সব কিনা হয়ে গেছে, সাথে একটা হাসপাতাল ও বানিয়ে ফেলছি।কিন্তু হায়, টাকা খরচ হয়ে গেছে, মিনিট তো আর খরচ হয় না,আরো ৪ মিনিট বাকি আছে । তারপর হাসা শুরু করলাম (আওয়াজ ছাড়া হাসি, বোকার মত), সাথে সাথে পুরা অডিটোরিয়াম জুড়ে অট্টহাসি শুরু হল। এইভাবে মাইকের সামনে দাড়ায়ে দাড়ায়ে পুরা এক মিনিট হাসলাম, অডিটোরিয়াম জুড়ে চলতেছে গত এক বছরের মধ্যে ঘটে যাওয়া সবচে হিট হাসির নাটক, (হাসতে হাসতে দুইটা বড়ভাই চেয়ার থেকে পড়ে গেছিল, আমার এখনো মনে আছে)। তো যাই হোক,ছয়জনের মাঝে শেযতম হয়ে আমি হাসতে হাসতে স্টেজ থেকে যখন নেমে আসছিলাম তখন দেখলাম যারা আমাকে স্টেজে উঠাইছিলো তারা প্রায় কেদে দিতেছে ।তারপর যা হল সেটা আমার জন্য খুব একটা সুখময় ছিল না (পাঠক বুঝে নেবেন) । ফালতু আলাপ বাদ দিয়ে এইবার মূল পোস্ট এ যাই চলেন।
যদি লটারি জিতেই যাই তবে প্রথমেয় আয়োজোকদের আচ্ছামত গালি দেওয়া উচিত কিনা বলেন ? আজকের বাজ়ারে ৪০ লাখ কোন টাকা হল ?
আরে, লটারি জিতছি এই খুশিতে ভারসিটির ফ্রেন্ড, তারপর স্কুল, কলেজ কিন্ডারগার্ডেনের পুরানো ফ্রেন্ড, তারপর এলাকার ফ্রেণ্ড, পাডার ছোটভাই, বড়ভাই, আত্নীয়দের খাওানোর পর আর কত টাকা থাকে বলেন ?
তাই ঠিক করছি লটারি জ়িতলে কাওরে জ়ানামু না, চুপচাপ শেয়ার বাজারে ঢুকায়ে ফেলমু ? কি বললেন ? টাকা কাগজ় হয়ে যাবে ? বললেই হল ? ভাই গল্পটা কে বলতেছে আমি না আপনি ? আমি ? তাইলে ভাই শুনেন, আমার টাকা কাগজ হবে না, সবার টাকা কাগজ হয়ে যাবে কিন্তু আমার টাকা বেড়ে হবে ১০ গুন ! কত হল ? ৪ কোটি ? নাহ, এখনো যথেস্ট হয় না । কিন্তু কি আর করা ! এখন তো মার্কেট এর অবস্থা খারাপ এইটা আপনাকে বুঝতে হবে । তারপ.....ভাই ঘুম আস্তেছে, বাকি অংশ সপ্নে গিয়ে দেখি? তবে কি ভাই বুজছেন, বাংলাদেশ টার আসলে সিস্টেম এ পরি্বরতন দরকার(মানে অনেক পরি দরকার)। তাই ঠিক করছি অই চার কোটির সাথে আরও কয়েকশ কোটি টাকা যোগ করে নির্বাচন করব । তাই ভাই সব কথার শেষ কথা ভাই ভোট টা কিন্তু আমারেই দিয়েন ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×