somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চকলেট

৩০ শে জুন, ২০১১ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভন্ড আলম আমার বন্ধু। উহার বড় বোন আমেরিকা থেকে ফিরেছে।মাত্রই।নিশ্চয়ই ভন্ড ভন্ড চকলেট নিয়ে এসেছে।আলম উহার বাড়ি যায়। চিকনাগুল ! অদ্ভুত নাম ! চকলেট চকলেট গন্ধ ! আলম বাড়ি যায়। আমরা গন্ধে গন্ধে থাকি।আহা ! সিলেটের বাতাস চক্লেটের গন্ধে ভারী হয়ে গেল ! আমি এবং আমার একটি বাচ্চা বাচ্চা বন্ধু। আমরা চকলেট সন্ত্রাসী !
আলমকে ফোন দেই।ভন্ড, তোকে অনেকদিন দেখি না।দেখতে চাই।
আমি তো বোনের বাসায়।
কি করিস তুই !তোর না ফাইনাল প্রফ!ফেল করতে চাস নাকি ?
টেনশন বাড়াইস না দোস্ত ! আমি দুই ঘন্টার মধ্যে রওনা দিব!
আসবি কখন?
সন্ধ্যায় ! কোন দরকার নাকি ? পরীক্ষা দোস্ত। টাইম দিতে পারব না, সরি।
আরে না, এমনি জিগ্যাস করলাম।
ইয়া হো হো হো। হো হো হো। হামলা! হামলা! গেরিলা হামলা !
সন্ধ্যা !ডাইনীর ছেড়া চাদরে জড়ানো সন্ধ্যা ! সব অন্ধকার হয়ে আসছে।তবু যেন মেডিকেল হোস্টেল টা আরও একটু বেশি অন্ধকার ! আলম ! হালুম ! হালুম ! হালুম !
আমি এবং শিশুটি। শিশুটি এবং আমি !
মেডিকেল হস্টেল না ১ মিনিট নীরবতা !
কোথাও কেউ নেই ! নাকি আছে ! আমাদের জুতার ঘট মট ঘট মট শব্দ করে কেন ?
কেউ মারা যায় নাই। উহাদের ফাইনাল প্রফ সামনে। মানে একটু দুরে।মানে সাত দিন বাকি !
আমরা আমাদের জুতার মিউট বাটনটি অন করলাম।আলমের রুম ! আলম কই ! হায় হায়! তাহলে চকলেটের কি হবে !! কি হবে !! কেউ না খেলে তো চকলেট নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট চকলেট খেলে তো অসুখ হতে পারে। ডাক্তার ছেলেগুলা এইটা বুঝে না !
আলমের খোঁজ পাওয়া গেছে।৬ নম্বর রুমে পার্টনারকে সাথে নিয়ে পড়ালেখার সাথে মারামারি করছে ।আলম বন্ধু ! কেমন আছিস ! বহুদিন দেখি না !(চকলেট দিয়া দে, যাইগা)সবাই ভাল তো ! তোর পরীক্ষা কবে ? অনেক দেরি তো ! চল আড্ডা দেই।
কুশলী আলম ! কুটনা আলম ! ভন্ড আলম ! কথা বলতে বলতে কখন যে আমরা গেটের কাছে চলে এসেছি টেরই পাইনাই। ঘুরে দাঁড়াতেই হবে। আলম এভাবে ব্লকের সামনে কথা বললে সবার ডিস্টার্ব হবে। জাতির বিবেকের ভগ্নাংশ হিসেবে আমরা এটা হতে দিতে পারি না।রুমে চল !
অকাট্য যুক্তি। বিধ্বস্ত আলম !
বেশিক্ষন কথা ঘুরাতে পারতেসি না ।আমার পার্টনার শিশুটি তেমন সাপোর্ট দিতে পারতেসে না ! সরাসরি আক্রমণই ভাল ! আলম ! চকলেট দে !
আলম আমাদের দিকে তাকয়ে আছে ! চোখ ছোট ছোট। বড় হচ্ছে ! আরও !আরও!
হাসছে ! আরও হাসি ! বদমাইশ পোলা ! আমি যা বুঝার বুঝে গেলাম।ব্যাটায় চকলেট আনে নাই ! চকলেট ! আহারে চকলেট !
কি এনেছিস ? পোর্টেবল হার্ডডিস্ক ! যা অইটাই চকলেট ! নিয়ে গেলাম ! আশ্চর্য ! ব্যাটায় দেখি না ও করে না ! ও পরীক্ষা ! দাড়া ব্যাটা তোর পরীক্ষার বারটা বাজাইতেছি।
সাইদের রুম। দোস্ত...... তোর নাকি পরীক্ষা ! ডিস্টার্ব দিতে আসলাম।
দিবি ! ভাল কইরা দে।ভাল লাগতেছে না পড়তে।আলম কই ?
ও পড়তাসে। তোর কাছে পাঠাইলো। তোরে নাকি ডিস্টার্ব দিয়া মজা বেশি।
তাই!দাঁড়া !আমি এখনি যাইতাছি ।
একটু পরে যা ।
আরে তোরা বয়।
হি হি হি। ভাল ভাল ভাল। যুদ্ধ চলার সময় দূরে থাকা ভাল।

আসলে চকলেট জিনিসটা মোটেও ভাল না।সাস্থ্যের জন্য খারাপ। খেলে দাঁতে পোকা হয়।
চকলেট তো ছোটরা খায়।
চকলেট খায় লোভীরা।
আমরা । রাস্তায় । বাতাসে চকলেটের গন্ধ !!


১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×