পুর্বকথা: আমি এই লিখাটা শুরু করেছিলাম আমার ব্লগ লাইফ এর প্রথম দিকে ... কিন্তু নিয়মিত লিখতে পারিনি ... আজ আবার ...
রুপকথা...(১) Click This Link
রুপকথা...(২)
Click This Link
...ওর ভ্রু জোড়া কুচকে আছে, মানুষ তেলাপোকা, টিকটিকি দেখলে যেভাবে তাকায় , সেভাবে ও এখন আমার দিকে তাকিয়ে আছে। আমিও ওর সামনে কাচুমাচু করে দাঁড়িয়ে। অথচ কাহিনী কিছুই না, আমি ওকে না জানিয়ে ওকে শুধু একনজর দেখতে চলে এসেছি। ও যে এত বিরক্ত হবে সেটা বুঝতে পারিনি। বুঝতে পারলে ওর সামনে আসতাম না। দূর থেকে একনজর দেখেই চলে যেতাম।
ওর ভাবভঙ্গি দেখে ওর সাথের বন্ধুরাও খুব মজা পাচ্ছে। ওদের চোখে কৌতুক, হয়ত ভাবছে , শালা গাধা, শুধু শুধু সময় নস্ট করছে। আমার আর কিছু না থাকতে পারে কিন্ত অপমান বোধ খুব প্রখর। কিন্তু ওর কাছে যখনি আসি তখন এই অপমানবোধ টা কোথায় যেন হারিয়ে যায়। আমি বুঝিনা কিছু। ওকে একটু আমার সাথে থাকতে বলার জন্যে আসছি কিন্তু এখন আর সাহস পাচ্ছি না।বার বার ওর দিকে তাকাচ্ছি, কিন্তু ও ওর বন্ধুদের নিয়ে ব্যস্ত। কি যে এত কথা বলে বুঝিনা। আমিও ওরা যখন হাসে তখন হাসি। মুখ ব্যাজার করে বসে থাকলে পরে ও এটা নিয়েও খুব রাগারাগি করবে।
যাই হোক, অবশেষে ওদের জরুরী(!) কথাবার্তা শেষ হলো। আমি ওকে খুব ভয়ে ভয়ে বললাম, "যাবি একটু আমার সাথে"? ও বলল "চল..."...এতটা আমি আশা করিনি... আজ যে কার মুখ দেখে উঠেছিলাম ...
(চলবে)...
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


