মুক্তিযোদ্ধা নিয়ে কত কথা কত গৌরব কত মহত্ত্ব কত কিছুই না শুনি।
আজ এই বিজয়ের মাসে এই করুন মলিনমাখা মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা কে এই অবস্থাই দেখতে হল!!!
এ লজ্জা কোথাই রাখি?
রাজাকারের গাড়িতে বাংলাদেশের মন্ত্রিতের পতাকা ওড়ে। আর আমাদের মহান মুক্তিযোদ্ধার সৈনিকের গান গেয়ে দুমুঠো খাবার খেতে হয়।
কিচ্ছু না কিচ্ছু না সরকারের সবার আগে উচিত এই অতন্দ্রপ্রহিদের জীবিকা নির্বাহের সুযোগ করে দেয়া।
না হলে এই দেশে আর কারো খাবার মুখে তোলা উচিত নয়।
এনাদের অনাহারে রেখে কিভাবে আমরা খেতে পাড়ি এনারা না থাকলে তো এখন আমাদের পশ্চিম পাকিস্তানের পা চাটতে হত। চিন্তা করে দেখেবেন।
তাও ভাল দেখুন ভিক্ষা করে নয় গান গেয়ে অপরের আনন্দিত করে তিনি জীবিকা নির্বাহ করছেন।
শিক্ষা নেয়া উচিত নয় কি?
আসুন এই বিজয়ের মাসে আমরা এনাদের জন্য সংহতি প্রকাশ করি।
আজকে একটি অনলাইন পত্রিকাই দেখলাম তিন মাস বিনা চিকিৎসায় রোগে ভোগার পর বিজয়ের মাসে মৃত্যুবরণ করেছেন ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়া (৬০)।
আমরা শুধুমাত্র এদের মৃত্যুর খবরই পাই বেচে থাকতে অদৃশ্য হয়ে যান।
কারণটা মনে হয় সৈনিকের সেই দৃপ্ত চেতনাটা এখন আর মলিন মুখে ফুটে উঠে না।
সে জন্য লুকিয়ে থাকেন আর আমরা চেয়ে চেয়ে দেখি।
ধিক্কার সরকার ধিক্কার আমাদের।
ধিক্কার মনুষ্যত্ব।
আমরা এত আন্দোলন এত মীটিং সমাবেশ করি একদিন কি এদের জন্য এদের সুষ্ঠু জীবনের নিশ্চয়তা দেবার জন্য একটা দিন দাড়াতে পাড়ি না?
না হলে যে স্বাধীনতার গায়ে কলঙ্ক রয়ে যাবে।
ছবিঃ ফেবু থেকে সংগৃহীত।
মুক্তির কলঙ্ক ধিক্কার সরকার ধিক্কার আমাদের ধিক্কার মনুষ্যত্বের।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।