মাসাহিকো তোয়াগা আজ শনিবার প্রথম আলোয় পাঠানো এক আকুতিতে বলেছেন, ‘ওই ল্যাপটপে যেসব তথ্য আছে, সেটি অন্য কারও কোনো কাজে আসবে না। কিন্তু একাডেমিক কারণে তাঁর ল্যাপটপে থাকা সব তথ্য দরকার। কাজেই যারা নিয়েছে বা যাদের কাছে এখন ল্যাপটপটি আছে, তারা কেউ যদি প্রথম আলো কার্যালয়ে এসে ল্যাপটপটি বা এর হার্ডডিস্কটি ফেরত দিয়ে যায়, তাহলে তিনি খুব উপকৃত হবেন। আর যে ফেরত দেবে, তিনি প্রয়োজনে পরিচয় গোপন রেখে এটি ফেরত দিয়ে যেতে পারে।
রবীন্দ্রনাথ বলেছিলেন "রেখেছ বাঙালি করে মানুষ করনি"
প্রমান আমরা বাঙ্গালিরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি।মানুষটি বাংলার প্রানের ভাষার টানেই এসেছিলেন এই দেশে। হলফ করে বলতে পারি তিনি বাংলাদেশে আসার আগে এই দেশের বিখ্যাত আথিতেয়তার খবর শুনেই এসেছিলেন। সাব্বাস বাঙালি তোমরা চরম আথিতেয়তা দেখিয়েছ। ধন্য করেছ আমাদের আথিতেয়তার। অবাক লাগে এশিয়ার অক্সফোর্ড বলে খ্যাত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই "আথিতেয়তার" ঘটনা ঘটেছে।আসুন নাকটা চেপে ধরে রাখি যদি লজ্জাটা একটু কম লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


