আমি নারী,
বিধাতার সিংহাসনের পাশেই আমার আসন;
তার বিচারের রায়েও ঘটে আমার মানোভাবের প্রতিফলন।
আমি বিশ্ব চালাই পাশের আসনে বসেই!
আমি চাইলেই কাউকে মারতে পারি, পারি বাঁচাতে;
পুড়াতে পারি নরকের কৃষ্ণ দাবানলে এই বিশ্ব জগৎ সংসার।
আমি এই বিশ্ব সংসারের কাণ্ডারী;
আমি নারী।
আমি শান্তি প্রিয়, শান্তও বটে।
যদি কারো জন্য, কোন কারণে আমার মেজাজ যায় চটে,
আমি হই ভয়ঙ্কর আগ্নেয়গিরি।
বুকের জমানো সব ক্ষোভ, ক্রোধ,
অগ্নিস্ফুলিঙ্গাকারে উদ্গিরিত করি পৃথিবীর বুকে।
টগবগ করে ফুটা জলন্ত লাভার সাথে ভেসে যায় সব,
চারদিকে ছড়িয়ে পড়ে পুড়া লাশের গন্ধ!
আকাশ, বাতাস হয় ভারী।
আমি নারী।
আমাকে অবজ্ঞা করার উপায় আছে?
আমার হাতেই বিশ্ব সংসারের চাবিকাঠি।
নিরাপদে, নিশ্চিন্তে, সুখে বসবাস করতে চাইলে,
আমার সাথে করা যাবেনা বাড়াবাড়ি।
আমি নারী।
আমি চৈত্রের খরতাপে পুড়া পৃথিবীর বুকে,
এক মুঠো হিমেল হাওয়া।
আমি অশান্ত পৃথিবীর মাঝে এক পরশ শান্তির ছোঁয়া।
আমি বুভুক্ষু ধরণীতে নিবারিত ক্ষুধার পরম আনন্দ;
আমি নিপীড়িত ধরায় প্রতিবাদী মিছিলের কথার ছন্দ।
আমি ধ্বংস স্তুপে চাপা পড়া পৃথিবীকে টেনে উঠানোর-
ভার উত্তোলন যন্ত্র।
আমি হতাশায় বিমূঢ হওয়া ধরণীর, আশায় বুক বাঁধার মন্ত্র।
আমি দাতা, আমি ত্রাতা,
আমি কখনও ভগ্নি, কখনও মাতা।
আমি কখনও লাজুক বধূ, লজ্জাবতী;
কখনও বা ঝড়ের তাণ্ডব, ভয়ঙ্কর দুর্গতি!
আমি বিশ্বে এক রহস্যের আঁধার,
আমিই শ্রেষ্ঠ সৃষ্টি বিধাতার।
আমি যা চাই, খুব সহজেই তা করতে পারি;
আমি নারী, আমি নারী।
হোসাইন আল মামুনের প্রিয় একটি কবিতা।
বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা রইল সেইসব নারীদের প্রতি যারা প্রতিদিন নিজেদের কথা ভুলে আলোকিত করে চলেছেন অন্যদের পৃথিবী।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।