বিয়ের সময় আমার আম্মা ছিলেন উজ্জ্বল শ্যামলা। প্রতিদিন আমার আম্মা কয়েক মাইল পথ অতিক্রম করেন।আমাদের ভবিষ্যতের জন্য তিনি সেই পঞ্চাশ এর দশকে জন্মগ্রহণ করেও সমাজের গোঁড়ামি পায়ে ঠেলে চাকরিতে যোগদান করেন।আমাদের জন্যেই তিনি আজ কালো!তবুও তিনিই আমার কাছে আমার দেখা সবথেকে সুন্দরী সর্বশ্রেষ্ঠ নারী আমার "মা"।আম্মা যে কত কষ্ট করেছেন আমাদের মানুষ করবার জন্যে সেটা হইত আজও বুঝিনি কিন্তু তার ভালবাসাটা টের পাই।আমার সকল ব্যক্ত অব্যক্ত কথামালার ফুলঝুরি একমাত্র আম্মার কাছেই প্রকাশ পাই!কোন ভিক্ষুক আম্মার কাছ থেকে কোনদিন ফিরে গিয়েছে বলে শুনিনি।কোন অসহায়ের পাশে কেউ না দাঁড়ালেও আম্মা একাই সেখানে লড়েছেন।জানিনা হইতবা সেই সৎ সাহস আমি আমার আম্মার কাছ থেকেই পেয়েছি।এলজিইডি তে চাকরি করেও একটা পয়সাও আম্মা জীবনে ঘুষ খাননি।আমার আম্মা এমনি সৎ আদর্শ আর মানবতার খুঁটি।
ছোটবেলাই দেখতাম মামারা যখন আম্মাকে চিঠি পাঠাত আম্মা কি যত্ন সহকারেই না সেগুলো গুছিয়ে রাখত!এই মোবাইল,মেইলের যুগে সেই চিঠি লেখার সময় কই আমাদের!তবুও লিখছি।সেই চিঠিতে লিখব আম্মাকে নিয়ে আমার সকল না বলা আক্ষেপ না বলা কথা।জানাব তাকে আমার একান্ত কিছু কথা।যে কথাটা আজও আম্মাকে বলতে পারিনি সেটাই লিখে দিব চিঠির শেষে "আম্মা আমি তোমাই অনেক অনেক ভালবাসি"
আমি ভুলমনা ভুলে গিয়েছিলাম কাল সেই দিন!তাই চিঠিও আম্মার কাছে একদিন পরে পৌঁছাবে।প্রতিদিন আম্মার সাথে যখন কথা বলি "আম্মাআআআআআ" বলে ডাক না দিলে কেমন জানি শান্তি পাইনা।আমি জানি পরশু আম্মা যখন ফোন দিবে সেই ফোনটা হবে স্পেশাল......
আমার আম্মার জন্যে সবাই দোয়া করবেন।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।