ভেটকি মাছের মত হাসি দিয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলিল ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে খুজে বের করা হবে;বিশ্বাস করেছিলাম।জোর করে বিশ্বাস করেছিলাম।করেছিলাম এই কারনে যে তারা তো আর সাধারণ কোন মানুষ নন! তারা জনগণের প্রতিনিধি যাদের লেখা বুলেটের মতই আগুন ঝরায়!বিশ্বাস ছিল আর যাই হোক আর যার হত্যাকারীই রেহাই পাক সাংবাদিক হত্যাকারীর রেহাই পাবার কোন সম্ভাবনাই নেই!হাহ!আশাই গুড়েবালি।ভুলে গিয়েছিলাম নোংরা ক্ষমতা বা পাওয়ার এর কাছে সব তুচ্ছ সব!!!
এরপর শুধুই প্রতীক্ষা প্রতীক্ষার প্রহর বড় যন্ত্রণাদায়ক!১ ঘণ্টা..২ ঘণ্টা..১০ ঘণ্টা..২০ ঘণ্টা.. ৩০ ঘণ্টা..৪০ ঘণ্টা..৪৮ ঘণ্টা..৪৮ দিন.. ৩মাস!আজ ১০০ তম দিন।ভেটকি মাছের হাসি আজও অমলিন।হাসি শুধু মেঘের নেই।কি নির্দয়ভাবে এতটুকুন বাচ্চাকে এতীম বানিয়ে দিয়ে গেল!বড় হলে কি উত্তর দিব আমরা?ওর কাছে যে এখনও ওর বাবা মা মরেনি!এইজে এত আন্দোলন এত সমাবেশ ফল কি হোল?লাভের খাতা সেই শূন্য!
আমি যদি বলি আমরা ব্যর্থ?
আমরা পরাজিত?
আমি যদি বলি আমরা ভুলে গেছি কিভাবে জিততে হয়?
কিভাবে দাবি আদায় করতে হয়?
আমি যদি বলি আজ আমরা সবাই সব্বাই কালো হাতে বন্ধি?
আমাদের পায়ে বশ্যতার শক্ত বন্ধন?
ভুল বলা হবে কি?
আজ সত্যিই সব কিছু নষ্টদের অধিকারে চলে গিয়েছে!
"পৃথিবী ধ্বংস হবে যারা অন্যায় করে তাদের জন্যে নয় বরং যারা অন্যায় সহ্য করে তাদের জন্যেই।"
ছবিগুলো দেখছিলাম আর কেন জানি অজান্তেই চোখের কোনে পানি জমছিল।সাগর রুনি আমরা ক্ষমাপ্রার্থী।
আজ সত্যিই সব কিছু নষ্টদের অধিকারে চলে গিয়েছে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।