পুরোনো বই খাতা গুলো আলাদা করতে গিয়ে ক্লাস নাইনের একটা ডাইরি খুজে পেলাম আজ।ধুলো মাখা ডাইরিটা দেখে কিছুক্ষন হাসলাম।প্রায় সব গুলো পাতাই সাদা ডাইরিটাতে।আমার হাতের লেখা খারাপ বলে কোনোদিনিই পরীক্ষার খাতা আর খবিশ শিক্ষকদের প্রহার এর হাত থেকে বাচতে হোমওয়ার্ক ছাড়া কিছু লিখেছি বলে মনে পড়ে না।ইউনি ভার্সিটিতেও এখন যে খাতাটা নিয়ে যাই সেটা কিনেছিলাম কলেজে ভর্তির সময়।বোঝাই যাচ্ছে কতো বড় মাপের লেখক আমি। তো ডাইরিটাতে একটা কবিতা খুজে পেলাম।এই কবিতাটা এক প্রতিযোগীতার জন্য লেখা কিন্তু অব্যাবহারিতই রয়ে গেছে।খুবই অল্প সময়ে লেখা কবিতাটাতে আমার কাচা হাতের ছাপ লক্ষ্যণীয়।আশা করছি আপনাদের অতি মুল্যবান মন্তব্যের মাধ্যমে কবিতাটি নূতন প্রান পাবে।হাহাহাহা
স্বদেশ
পৃথিবীর বুকে ছোট্ট একটি দেশ
মাটির দাগে হৃদয় বাগে মমতারি রেশ,
আপন সুরে ভালোবাসার রঙিনও আবেশ
প্রিয় তারে ভালোবাসি আমার স্বদেশ।
মনের মাঝে পুষ্পিত এক দেশ
আকাবাকা নদী মাতার নেইকো যেথায় শেষ,
ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি যেথায় দুঃখ ক্লেশ
প্রিয় তারে ভালোবাসি আমার স্বদেশ।
স্বপ্নের রঙিন আভায় রক্তিম যে দেশ
হৃদয় শীতল ভুমিতে বৃক্ষ যার কেশ,
মায়ের আবেগ যেথায় হয় না কভু শেষ
প্রিয় তারে ভালোবাসি আমার স্বদেশ।
কোকিলের কুহুতানে বসন্তের যে দেশ
হেমন্তের নুতন ধানে মুখরিত বেশ,
আউশের ঘ্রানে যেথায় মাঁতাল পরিবেশ
প্রিয় তারে ভালোবাসি আমার স্বদেশ।
বানের জ্বলে চোখের জ্বলে সিক্ত যে দেশ
মনের বলে পদতলে সকল বাঁধা শেষ,
আপন মনে গেয়ে বাউল নাচাঁয় যেথায় কেশ
প্রিয় তারে ভালোবাসি আমার স্বদেশ।
শহীদের রক্তে রজ্নিতো যে দেশ
মায়ের ভাষার জন্য জীবন দানের যে দেশ,
চোখের কোণে বিন্দু জলের বানের যে দেশ
প্রিয় তারে ভালোবাসি আমার বাংলাদেশ।
(সংক্ষেপিত
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১১ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



