somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটবেলার আমি

১৬ ই মে, ২০১০ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে নতুন ঢুকলাম। কি লিখব কি লিখব চিন্তা করতে করতে ভাব লাম ছোটবেলার কথাই লিখি।
ছোটবেলায় নাকি আমি অনেক রাগি ছিলাম। কারনে অকারনে চিৎকার করতাম। রাগ উঠলে আমার সবচেয়ে পচ্ছন্দের কাজ ছিল কাগজ ছিড়া । এইটা অবশ্য এখনো আছে। কাগজ ছিড়লে গরীব হয়ে যায় এই কথা বলে আমাকে কাগজ ছিড়া থেকে বিরত রাখা হত।
আমার রাগের বিভিন্ন কারন থাকত এখন এত মনে নাই। তবে একটা ছিল আম্মুর দেরি করে বাসায় আসা। আম্মু স্কুলে চাকরি করত। তাই আম্মু আমার পরে বাসায় আসত। বাসায় অনান্য আত্মীরা আছে। তাই কোন সমস্যা নাই। কিন্তু আম্মু কেন নাই এটাই আমার রাগ। তো স্কুল থেকে বাসায় এসে আমার প্রথম কাজ ছিল সব বিছানার বালিশগুলো মাটিতে ফেলা তারপর চাদর, তারপর তোশক উল্টাতাম, জাজিম ধরেও টানাটানি করতাম কিন্তু নাড়ানোর শক্তি ছিল না। অন্যরা আমাকে কেউ কিছু বলত না কারন আমি এত চিৎকার করতাম যে কেউ আর ঘাটাত না। আম্মু বাসায় আসা মাত্র আম্মুর কোলে উঠে যেতাম। আমাকে কোলে নিয়েই আম্মুকে ঘরের কাজ গুলো করতে হত। আমাকে বকা দিলে আমার একটা কাপড়ের ঝুড়ি ছিল সেটা নিয়ে সিড়ি ঘরে চলে যেতাম। তারপর একটার উপর একটা জামা পরতাম আবার খুলতাম আবার পরতাম।
আব্বু আম্মু খুব একটা মারতো না। শাস্তি হিসাবে আমাকে মাঝে মাঝে বাথরুমে নয়তো আমাদের একটা স্টোর রুম ছিল সেখানে আটকায় রাখতো। বাথরুমে ঢুকানো মাত্র আমি যেই কাজটা করতাম সেটা হল বাথরুমের সব কলগুলা ছেড়ে দেয়া। তাই বাথরুমে আমাকে বেশীক্ষন আটকায় রাখতে পারত না। আরেকটা আটকানোর জায়গা ছিল স্টোর রুম, সেখানে ছিল একটা আলনা সেটাতে আমাদের কাপড় থাকত। আমি সব কাপড় চোপড় ফেলে পাড়ায় টাড়ায় শেষ করে রাখতাম।
একবার ঈদের দিন আব্বুর কাছে মার খেয়েছিলাম। আগেই বলে নেই আমার আব্বু খুবি ঠান্ডা প্রকৃতির মানুষ। আম্মুর হাতে আমরা বোনেরা কমবেশী সবাই মার খেয়েছি কিন্তু আব্বুর হাতে মার খাওয়ার রেকর্ড বোনদের মধ্যে খালি আমারই আছে। ঘটনা যেটা সেটা হল, সেদিন আমাদের বাসায় সবার দাওয়াত ছিল। অনেক আত্মীয়স্বজন আসছিল তো সবাই খেতে বসছে আমিও সবার সাথে টেবিলে বসছি। আমার একটা মামাতো ভাই আছে আমারি সমান। আমরা দুজনি সবচেয়ে ছোট। আপু বাড়ার সময় ওর প্লেটে আগে পোলাও দিয়েছে, কেন ওকে আগে দিল এই জন্য আমি চেয়ার এর উপর দাঁড়ায় আমার প্লেট ছুড়ে মেড়েছিলাম। আব্বু অনেক রাগ হয়েছিল যে আমি সবার সামনে এরকম বেয়াদপি করলাম। আব্বু অবশ্য খুব বেশি মারতে পারে নাই কারন অনেক মানুষ ছিলতো, আমাকে মার খেতে দেয় নাই আরও ছিল ঈদের দিন।
শাস্তি, বকা বা মার দিয়ে কখনই আমার রাগ কমানো যেত না। যখন আমার ধ্বংসাত্মক কাজ শেষ হত তখন আমি গাল ফুলায় এক কোনায় বসে থাকতাম কারো সাথে কথা বলতাম না। পরে আম্মু এসে আদর করে বুঝায় আমার রাগ ভাংগাত।



৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×