somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটবেলার আমি ২

০৮ ই জুন, ২০১০ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় যে আমি খালি রাগারাগি করতাম সেটা ঠিক না। অন্য কাজো করতাম। আমি খুব চঞ্চল ছিলাম না আবার খুব শান্ত ও না। আমার বেশীরভাগ দুষ্টামির পার্টনার ছিল আমার মামাতো ভাই।
একবার আমাদের শখ হলো চুল কাটার এখন নিজেদের চুল নিয়ে এক্সপেরিমেন্ট করাটা ঠিক হবে না, তাই বেছে নিলাম আমাদের ছোটো মামাতো বোনকে। ওকে বুঝালাম যে আমরা খুব সুন্দর করে ওর চুল কেটে দিব ও রাজি। ওর তখন তিন কি চার বছর, কানের লতি অনেক পাতলা। চুল কাটতে গিয়ে কানের কিনার দিয়ে গেল কেটে, ওতো সাথে সাথে কান্না। আমরা কেচি, চুল তাড়াতাড়ি লুকায় নিজেরাই মামির কাছে যেয়ে বলা শুরু করলাম যে খাটের সাথে পেরেক বের করা ছিল সেটাতে লেগে কান কেটে গেছে। সবাই আমাদের কথা বিশ্বাস করল।আমার মামাতো বোনো জানি কি মনে করে সত্যি কথাটা আর বলে নাই।
আরেকবার টিভিতে মোমবাতি বানানো দেখে আমারও শখ হলো মোমবাতি বানানোর, কিছুই না মোম গলায় সেটা অন্য ছাচে ফেলতে হবে। দুপুরে যখন আম্মু ঘুমাচ্ছে তখন আমি আর আমাদের কাজের মেয়ে মিলে চুলায় মোম গলাতে দিয়েছি, হঠাৎ চামচ দিয়ে নাড়তে গিয়ে হাড়ি উল্টায় সব মোম পড়ল চুলার উপর সাথে সাথে চুলার উপর দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আমিতো ভয়ে কি করব দিলাম পানি ঢেলে তাতে ধোয়া টোয়া হয়ে অবস্থা আরো খারাপ। ততক্ষনে আম্মু উঠে আসছে তাড়াতাড়ি আমাদের রান্না ঘর থেকে বের করে চুলা বন্ধ করে দিল। পরে আস্তে আস্তে মোম পুড়ে পুড়ে আগুন নিভে গিয়েছিল।
জীবনে আরেকটা কান্ড করেছিলাম যেটা চিন্তা করলে এখন আমার নিজেরি ভয় লাগে। নান্নুর বাসায় একটা দারোয়ান ছিল সে আমাদের বুঝিয়েছিল যে ছাদের রেলিং উপর হাটা কোন ব্যাপার না। সে নিজেও হাটত আমাদের কেউ বলত হাটতে। আমি আর আমার মামাতো ভাই যে কতবার বিকাল বেলা সেই তিন তলার ছাদের রেলিং উপর হেটেছি কিছু চিন্তা না করেই। একদিন মামা দেখে ফেলে যে আমরা রেলিং এর উপর হাটছি। আমরা খেয়াল করি নাই। ছাদে নামার সাথে সাথে মামা আমাদের নিচে নিয়ে যায়। পরে আব্বু আম্মু মিলে আমাকে বুঝায় যে ব্যাপারটা কত ভয়ংকর হতে পারে। এর পরে আর কখনো হাটি নাই।
ছোটবেলায় আমি অনেক ক্রিকেট খেলতাম।আমার একটা ব্যাট ও ছিল। খেলার সময় বল গিয়ে পড়ত পাশের বাড়িতে তখন দেয়াল টপকায় বল নিয়ে আসতে হত। ছোটবেলায় সেই দেয়ালটাকে অনেক উঁচু মনে হত। এখন যখন দেয়ালটার সামনে দাড়াই তখন দেয়ালটা অনেক ছোট মনে হয়। ফুটবলও খেলতাম তবে কম, আমি সবসময় গোলকিপার হতাম। আমি পুতুলো খেলতাম আমার বারবি পুতুলদের ঘটা করে তরমুজের কেক কমলার কেক দিয়ে জন্মদিন করতাম। রোজার ঈদের আগে যখন বন্ধ থাকতো তখন পুতুলের জামা বানাতাম। আমার এই পুতুল গুলা এখনো আছে কাউকে দেই না।
আরেকটা কাজ ছিল কুরবানি ঈদের সময় পাড়ার গরু দেখা। বিজ্ঞের মত গরু দেখতাম দাম জিজ্ঞেস করতাম তারপর নিজেরা যাচাই করতাম কার গরুটা সবচেয়ে ভাল হল। এখন ঈদে নিজেদের গরুটা দেখারই সময় পাই না।
এরকম ভাবে দিন পার করতে করতে হঠাৎ দেখি বড় হয়ে গিয়েছি। আমার ছোটবেলাটা অনেক মজায় কেটেছে, সারাক্ষন হইচই। এখনতো সবাই ব্যস্ত যে যার কাজে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১০ সকাল ১১:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×