আম্মারে বললাম আম্মা টাকা দাও , আম্মা জিগাইল "কেন ? টাকা দিয়া কি করবি?? " আমি বললাম আম্মা সিম কিনব । আম্মা জিগাইল কেন ? আগের টা কই??
আমিঃ আগের টা ইউস করমু না।
আম্মাঃ ইউস করবি না কেন ?? প্রব্লেম কি??
আমিঃ এয়ারটেল বিদেশি কম্পানি। এইটা দিয়া কথা কইলে বাংলাদেশ টাকা পায় না , টাকা পায় বিদেশি রা
আম্মাঃ বিদেশি রা টাকা পাইলে কি হইসে ??
আমিঃ তুমার ভাই বিদেশে চাকরি কইরা যে টাকা পাঠায়, ওই টাকা আবার বিদেশে যায় ।। তাইলে র বিদেশে গিয়া টাকা পাঠাইয়া কি লাভ??
আম্মাঃ হুম , ত কুনটা কিনলে দেশে টাকা থাকব??
আমিঃ আম্মা , টেলিটক , দেশের টাকা দেশে থাকব
আম্মাঃ বিদেশ থেকে কল আইব ত??
আমিঃ হ আম্মা , কি কউ !!
আম্মাঃ ঠিক আছে, যা আমার জন্যওএকটা কিনা আন।।
তিন দিন পরঃ
(মামা বিদেশ থেকে)
মামাঃ আপা , কি নাম্বার দিস , তিন দিন ধইরা লাইন পাই না :-& :-& :-& সিম টা পালটাইয়া ফেল , এত কষ্ট কইরা বিদেশ এ থাকি , যদি তুমাদের সাথে কথা কইতে না পারি , তাইলে মনে শান্তি লাগে না
অবশেষেঃ
আম্মার টেলিটক ড্রইয়ারে আর আমার টা চলতাসে , কিন্তু নেট চলে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



