শামসু ব্যাচেলর-১
০৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"ওই রিক্সা বামে চাপ", ডান পাশ দিয়ে আসা পেছনের বাস থেকে হেলপারের চিৎকার শোনা গেল। ড্রাইভার অবশ্য রিক্সাওয়ালার জন্য অপেক্ষা করল না। তীব্র বেগে পাশ দিয়ে বের হয়ে গেল। রিক্সার ডানপাশের চাকাটা বাসের ধাক্কায় মাটি থেকে ২ ইঞ্চি উপরে উঠে গেল। কোনমতে টাল সামলালো রিক্সাটা। "স্যার আর তো যাওন গেল না", রিক্সাওয়ালা বলল। " চাক্কা ব্যাকা হইয়া গেছে"। শামসু কোনো কথা বলল না। এটা তার কাছে আসলেই খুব স্বাভাবিক ব্যাপার। এমনটাই হয়ে আসছে। সে রিক্সায় উঠলেই এরকম কিছু ঘটবে। সবচেয়ে বেশি যে ব্যাপারটা ঘটে সেটা হল রিক্সায় উঠলেই চেইন পড়ে যায় এবং একাধিকবার পরে যখন তার কোথাও যাওয়ার তাড়া থাকে। ভাবলেশহীন শামসু পকেট থেকে ৫টা টাকা বের করে রিক্সাওয়ালাকে ধরিয়ে দিয়ে হাঁটা শুরু করল। প্রচন্ড রোদে জনজীবন বিপর্যস্ত। প্রচন্ড পানির পিপাসা পেয়েছে। আসে পাশে কোনো দোকানও চোখে পড়ে না। রোজার দিনেও দোকানগুলো খোলা থাকে বলে তার মতো লোকদের সুবিধা হয়। অবশ্য রোজার দিনে রোজা না রাখাটাও একটা বিড়ম্বনা। খাওয়ার জন্য সেরকম কিছু পাওয়া যায় না। তার মতো বেকার লোকদের অবশ্য রোজা দিনেই সুবিধা। খাবার খরচটা কমে। আজ সে রোজা রাখতে পারবে বলে মনে হচ্ছে না। সেহরীর সময় কিছু খাওয়া হয়নি। শুধু এক গ্লাস পানি। কথাটা চিন্তা করতেই পেটে মোচড় দিয়ে উঠল। প্রতিদিনই অবশ্য এরকমই সেহরী হয় তার। আজ মনে হয় আর পারবে না। শামসুর প্রচন্ড কষ্ট হতে লাগল। মাথাটা মনে হচ্ছে একটু ঘুরছে। একটু পরেই আবার রাজধানীবাসী মার্কেটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তখন হাটাচলা আরও কষ্ট। রাস্তায় জ্যাম লেগে যাবে। ঐ তো একটা দোকান দেখা যায়। শামসু সর্বশক্তি দিয়ে এক ফোঁটা পানির আশায় ছুটতে লাগল...
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন