somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শামসু ব্যাচেলর-৩

০৯ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক ১১:৩০ মিনিটে গিয়ে গুলশানে পৌছায় শামসু। আর কিছু দূর। পায়ে হাঁটা পথ। যাক অন্তত লেট হবে না। না হয় প্রথম দিনই একটা বিশাল ধরা খেতে হতো।
অফিসটা বিশাল। বেশ কয়েকটা বিল্ডিং পাশাপাশি। শামসু ৩ নম্বর বিল্ডিংয়ের ভেতরে বসে আছে। প্রথমে এসেই নামের পাশে সাইন করতে হয়েছে। কিন্তু কি ব্যাপার, ১১:৪০ প্রায় বাজে। এখনও তো কেউ ডাকছে না। তবে কি ওরা খেয়াল করেনি ওকে। না করারই কথা। যে সাজে ঘর থেকে বেরিয়েছিল সেটা এখন একেবারেই নেই। মানুষের ধাক্কায়, গরমে সে এখন একটা সিদ্ধ মাংসপিন্ড ছাড়া আর কিছুই নয়। ইস্ত্রি করে আনা শার্টটা যেন তাকে নিয়ে উপহাস করছে। এরকম ইস্ত্রিছাড়া একটা শার্ট এর সাথে টাই। ব্যাপারটাই কেমন হাস্যকর। বাসের লোকজন ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তাকাবে না কেন....টাই পরে, ইন করে, জুতা লাগিয়ে এরকম লোকাল বাসে তো কেউ সচরাচর ওঠে না।
শামসু আবার উঠে গেল ডেস্কের কাছে। "এক্সকিউজ মি"..
"বলুন"
"জ্বি, আমি শামসুল আলম....আমার ১১:৪০এ ইন্টারভিউয়ের সময় ছিল।"
ডেস্কের মেয়েটা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, "আপনি এই খাতায় নাম লিখে উপরে চলে যান"
শামসু খাতায় নাম লিখল। ডেস্কের মেয়েটা তাকে একটা ভিজিটর কার্ড দিল। শামসু সেটা নিয়ে পকেটে রেখে দিল। লিফটে করে উপরে যেতে হবে। বড় অফিসগুলোর এই একটা সমস্যা, সিড়ি যে কই থাকে বোঝা যায় না। অনেক অফিসে সিড়িই থাকেনা। আচ্ছা এটা কি ফ্যাশান?
লিফট দিয়ে সোজা ৩ তলায় চলে যায় শামসু। ওখানেও ডেস্কে একটা মেয়ে। মেয়েটা নিচের মেয়েটার চাইতে সুন্দরী। শামসু মুগ্ধ চোখে দেখতে লাগল। চাকরী হলে এরকম কত মেয়ে তার কলিগ হবে। নীলাকে দেখিয়ে দেখিয়ে ওদের সাথে ঘুরতে হবে। সে নিশ্চয়ই হিংসা করবে....!
এই মেয়েটার কোনোদিকে খেয়ালই নেই। শামসু ওর সামনে দাড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে সেটা মেয়েটার চোখেই পড়ল না। সে আপন মনে টেলিফোনে কথা বলতে থাকে। বোঝাই যায়..আনঅফিসিয়াল কথাবার্তা। মেয়েটার উপর তার রাগ হয়। আরে অফিসে কি খাজুরা আলাপ করার জন্য তোমাকে বসিয়ে রাখা হইছে! এবার মেয়েটির খেয়াল হয়........."আপনি ওখানে বসুন"
শামসু সোফায় বসে ভাবতে থাকে...কি জিজ্ঞেস করতে পারে? সে নিশ্চয়ই সব কথার উওর দিতে পারবে। সে থিয়েটার করা ছেলে। কথা আটকে যাবে না নিশ্চয়ই। হাত দিয়ে নিজের চুলটা ঠিক করে নিল। একটা আয়না সাথে থাকলে মন্দ হত না। শার্টটা যতটুকু সম্ভব ঠিক করে নিল।
"আপনি কি শামসুল আলম"?......."জ্বি"..........."আপনি বোধহয় একটু দেরী করে এসেছেন"
শামসুর কিছু বলে না। এত কষ্ট করে সময় মত এসেও এরকম কথা শুনতে হল। আপনি ভেতরে আসুন। স্মার্ট মত ছেলেটার পেছন পেছন সে ভেতরে গিয়ে ঢুকল। তার মনে হল জীবনের কঠিনতম পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। শামসুর গলা শুকিয়ে আসে। সে বড় বড় করে দম নিতে থাকে। তার মনে হতে থাকে এখান থেকে বের হতে পারলেই সে বেঁচে যেত....
(চলবে)


আগের পর্বগুলি পড়ুন নিচের লিংক হতে...

শামসু ব্যাচেলর - ১

শামসু ব্যাচেলর - ২


সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:২৬
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×