somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোদ,পাথর,মোস্ট ওয়ান্টেড আর আমাদের সর্দি-জ্বর.......

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







একা পাখি বসে আছে.................

জানালা টা সারা রাত শহুরে ফুটপাথের ম্যানহোলের মুখের ভঙ্গিমায় হা করে ছিলো।আর নির্বাচনী জোসে রক্তগরম পাবলিক যে রকম গলা ফাটিয়ে চিৎকার করে কুলাঙ্গার নেতার চরিত্র রক্ষার গুরুদায়িত্ব নিজস্ব কাঁধে তুলে মিছিলের পর মিছিল ভাঙ্গে,ঠিক সেভাবে আসি আসি করা উত্তরীয় শীতমাখা বাতাসেরা হুড়মুড় ঢুকে কামাতুর প্রেমিকার মত সারা রাত জড়ায়ে রেখেছিল আমাকে।
রতিক্রিয়া শেষে নির্গমনের সুখ,জানি না,কতোটা সুখকর,কিংবা প্রেমিকার উষ্ণ বুকের ভেতর নাসিকা বিদ্ধ করে ঘাম আর কামের মিশ্র গন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়া কতোটা নস্টালজিক করে দেয়,তবে নাসিকা-রন্ধ্রের জায়গা-অজায়গায় বিকলাঙ্গ ভিক্ষুকের মত নির্বাক বসে থাকা সর্দি যে মোটেই রতিক্রিয়া বা প্রেমিকার উষ্ণ বুকের মত কোমল নয়,বরং ছাল উঠা নেড়ি কুকুর বা রাজাকার দর্শনের মতই বিশ্রী অস্বস্তিকর বিষয়..তা পূর্ণ অনুভূত!!!!
যাহা পাই আমরা দলবেঁধে পাই....এই সূত্র মেনে বন্ধুতার অদ্ভূত কোমল বাঁধনে জড়ানো আমরা সবাই নাসিকা-রন্ধ্র বন্ধ থাকার অস্বস্তির শেকলে আটকা পড়ে আছি।ঠিক যেমন টা ক্লাস ফাঁকি মেরে ক্যান্টিনের কোণে চায়ের কাপ আর গোল্ডলীফ-বেনসনের ধূম্রজালে আটকা পড়ে থাকি।

ফ্লুইড মেকানিক্সের ক্লাসে সহপাঠীদের চোখগুলো আমাদের পানে নিবন্ধিত থাকে সবসময়,অনেকটা যেন অনেক বিরহের পর ঘন্টাখানেকের অভিসারে প্রেমিকার পানে প্রেমিকের কাতর আহবান।
স্যার রোল চেকিং শেষ করার আগেই মাথা টা রেলস্টশনের পরিশ্রমী কুলির দিবসাবসানের ঘাড়ের মত বাঁকিয়ে ক্লাস থেকে বেরিয়ে সোজা চায়ের কাপে হামলে পড়ি বুভুক্ষু মাছির মত।


দুই ভুবনের দুই বাসিন্দা...........................

হাত-পা-চোখ-মুখ-আপাতত বন্ধ নাসিকা-কান ...সবই আর আর দশজনের মত থাকা সত্ত্বেও আমাদের মন খারাপ রাখার সুযোগ নেই।আমরা সকাল টা খুব কমই টের পাই,শার্ট গলিয়ে ব্যাগ ঝুলিয়ে ক্লাসে যেতে যেতেই নাস্তা করার অবসর হারিয়ে যায় যেমন হারায় হঠাৎ আকাশে চোখ উঠা মানসীর ভালবাসা।আমরা দুপুর টের পাই না,দুপুরের রোদ আর তার ঝাঁঝালো স্বাদ সিগারেটের সাথেই পুড়ে যায়।আমাদের ক্লান্ত অবসন্ন পা গুলো বিকেলের ফিকে ফিকে হয়ে আসা লাল আলোর প্রতিবিম্ব মাড়িয়ে রুমে ফেরে।
আমাদের কোন ভালোবাসাও নেই।ঈশ্বর নামের কেউ একজন নাকি সব নির্ধারন করেন একচ্ছত্র অহংকারের পূর্ন সুযোগ নিয়ে!!!মুখস্ত বানী আর যুক্তিহীন গাল-গল্প এড়িয়ে আমরা সত্যের কাছাকাছি যেতে চাই বলে আমাদের প্রতি বোধহয় ঘৃণা থেকে তিনি আমাদের একান্ত চাওয়া গুলো বেওয়ারিশ লাশের মত মাটিচাপা দিয়ে দেন।
আমাদের রাতগুলো আসে আড্ডা কিংবা মুভির কাঁধে ভর করে।আমরা ঘুমিয়ে পড়ি আরেকটা সাদামাটা সকালে জেগে উঠার জন্য।
তবুও আমরা খারাপ নেই।নিজেরাই নিজেদের কে ভালোবাসি,সিগারেট টা শেয়ার করি,চায়ের কাপ টা এগিয়ে দেই।
আমরা মায়া কাটিয়ে উঠেছি।কোন ছলনায় পড়ে গভীর রাতে মুঠোফোন ব্যস্ত রাখার চেয়ে আমরা মায়াবিনীদের ঘৃণা করতে আর সিগারেটে অগ্নিসংযোগ নিমিত্তে হারিয়ে যাওয়া ম্যাচ খুঁজতেই বেশী ভালোবাসি।


তিনদিন তোর বাড়ীতে গেলাম..........

আমরা সময়ের সাথে যুগপৎ পাথর হয়ে উঠি,কান্নার রঙ গুলো ধুলোয় ছেড়ে জানালা টা খুলে ফেলি রোদের আশায়,একটার পর একটা রোদের কণায় মনের পাথর গুলো গলিয়ে ফেলি।
এক সূর্যের ধ্যান ছেড়ে দেখি হাতের কাছেই অনেক সূর্য।আজ আমাদের কোন সূর্যের দরকার নেই।এদের কাছে আমাদের আনন্দ আছে,কল্পনা আছে,মুঠোফোনের ব্যস্ততা আছে,জৈবিক চাহিদা বা পাপও আছে,কিন্তু কোন ভালোবাসার চাওয়া নেই।
মরা নদী হয়ে বেশ আছি।কেউ কথা রাখে নি।আমরাও আর কথা রাখি না।নির্দ্বিধায় শহুরে ব্যস্ততার মাঝে দাঁড়িয়ে চুমু এঁকে ফোনলিস্ট হতে ডিলিট করে দেই,নিজেকে ব্যস্ত করে তুলি নতুন চুমুর আশায়।
আমাদের ভেতরের আগুনে বাহিরের সব পুড়ে ছারখার।আর,আমরা খোলা জানালায় ধূমায়িত পেপারে পড়ি আজকের তাজা খবর।হিযবুত তাহরীর নিষিদ্ধ,কাতরাচ্ছে মুক্তিযোদ্ধা......................।
অতঃপর আমরা ব্যস্ত হয়ে উঠি ব্লগে,ফেসবুকে,আর মোস্ট ওয়ান্টেডে স্কোর বাড়ানোর চেষ্টায়।

চারিদিকে উৎসব...............

আমাদের দৈনন্দিনতা গভীর মনোযোগে খেয়াল করে তিন জন।দেয়ালের টিকটিকি,হলের দারোয়ান আর রেলিং এ বসা একটি নিঃসঙ্গ কাক।





[হয়তো চলবে]
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×