বাস্তবতার ব্যস্ততার দোহাই
না সে মিথ্যা নাই।
ছিলনা কখনও...
তোমার জন্য..
আমার সময় অনন্য অরণ্য
তুমি কেমন আছো বন্য?
হতে কি পেরেছো অনন্য?

০২.
আমি বলেছিলাম ভালোবাসি তোমাকে
কিন্তু তুমি মেনে নাওনি আমাকে
তবে কেন ছিল সে মিছে কান্না...
তবে কেন বলেছিলে চাওনা হীরে, মোতি, পান্না।
যদি চোখের জলের হয়না কোন রং..
তবে তোমায় শুধাই...
সবই কি ছিল তোমার ঢং?

০৩.
বহু বছর পর যেদিন তোমায় দেখলাম,
মনে মনে অনেক হাসলাম।
খুশির বাধ ভাঙ্গতে চেয়েছিল,
হয়তো ভেঙ্গেও ছিল..বুঝতে পারিনি
এই ভাঙ্গন দিয়ে যাবে কান্না
যাকে আটকে রাখা যাবেনা।
তুমি যে হতে চেয়েছিলে অনন্যা....

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



