
আমাকে আমার মত থাকতে দাও, আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি, যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন..........
মনটা ভালো নেই এখন ঘুম ভাঙ্গলেও শয্যা ত্যাগ হয়নি.....কোন কারনে মনটা খারাপ...কারনটা জানি কিন্তু মানতে ইচ্ছা করেনা....তাই শয্যা স্থানের এক কোণে বসেই ব্লগে ঘোরাঘুরি করছিলাম। ঘুরতে ঘুরতে উপরের লাইনকটা দেখে মনটা আরো বেশী খারাপ হয়ে গেল। কিন্তু এবার বিরহ আর বিরহ নয় পরিনত হলো বিরহ বিলাসে। খুজে বের করলাম গানটা.......... যা পেয়েছি আমি তা চাইনা...যা চেয়েছি কেন তা পাইনা....ছেড়া ছেড়া ফুলে গাথা মালা খুলে পুরনোকে কেন ভুলে যাইনা...পথের বাকে এসে মনে হলো অতীতটা হয়ে যাক দুর....চলবো এগিয়ে তবু বুকের বাশিঁটাতে বাঁধবো নতুন এক সুর.... ভালোবাসা যায় আলো আশা পায় সেই গান কেন গাইনা?
ভালবাসা সে কি শুধু মিছে আশা?
নয়তো কেন এতো নিরাশা?
ভালোবাসার আশা আজ দুরাশা,
শুণ্যের উপর তার বাসা।
তবুও ব্যাঙ্গের ছাতার মতো গজায়,
আশা, নিরাশা, দুরাশা, শুণ্যের উপর বাসা,
তথাকথিত ভালাবাসা, নষ্ট আশা!

আসলেই সব পেলে নষ্ট জীবন...সব পেলে পাওয়ার আনন্দটুকু ধীরে ধীরে ধুসর হয়ে যায়। যদিও না পাওয়ার কষ্ট পূর্ণিমা-অমাবস্যার মতো মাঝে-মাঝেই তীব্র জোছনা-অন্ধকারের সৃষ্টি করে তবুও তাই হয়তো ভালো। অন্তত অতি ব্যাস্ত জীবনে মাঝে মাঝে বিরহ বিলাস তো হয়। এওতো মন্দ নয়।

সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১১ বিকাল ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



