হেল্প প্লিজ............
২০০৪ সালের অক্টোবর/নভেম্বরের দিকের একটি সার্কুলারের প্রেক্ষিতে আমি গত ২০০৬ সালের অক্টোবরে একটি স্বায়ত্ত্বশাসিত (৫১% সরকারি) কোম্পানীতে ডিইও হিসেবে জয়েন করি। তখন আমি নিয়মিত অনার্স ৩য় বর্ষের ছাত্র। জয়েন করার পরপরই ২৫/৩০ দিনের মাথায় আমি আমার পড়ার বিষয়টি জানিয়ে পরীক্ষা দেবার জন্য অনুমতি চাই। পরবর্তীতে ফাইনাল ইয়ারেও একইভাবে পরীক্ষা দেবার অনুমতি চাই। সবশেষে অনার্স পাশ করে গত দুইবারের আবেদনের কপি সংযুক্ত করে বি.এস.এস-এর সনদ আমার অফিসিয়াল ব্যাক্তিগত নথিতে সংরক্ষণের জন্য জমা দেই। কিন্তু আমাকে অদ্যবধি এই বিষয়ে কোন কিছু অবগত করা হয়নি। এরই মাঝে গত ডিসেম্বরে আমি সিনিয়র স্টাফ পদে প্রমোশন পাই। এখন আগামী ১৪ সালে আমার আবার প্রমোশন ডিউ হবে। কিন্তু কোম্পানীর সার্ভিস রুল অনুসারে অফিসার পদে প্রমোশন পেতে হলে যদি আমি গ্রাজুয়েট হই তবে ৩ বছর অন্যথায় ৫ বছর পরে প্রমোশনের যোগ্যতা অর্জন করবো। কিন্তু তারা আমাকে এখনও লিখিত ভাবে আমাকে জানায়নি যে আমার সার্টিফিকেট গ্রহণ করা হবে কিনা? তবে গত বছর মৌখিক ভাবে জানিয়েছে তা গ্রহণ করা হবেনা, কারন আমি তখন নিয়মিত ছাত্র ছিলাম।
আমাদের অফিসে এই বিষয়ে ভুক্তভোগী আমরা প্রায় ৪/৫ জন।
এখন আমাদের কথা হলো যে তারা আরো আগে কেন লিখিত জানালো না। যদি আবেদনের পরপরই তারা আমাদের জানিয়ে দিতো তবে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এতোদিনে বি.এ. শেষ করে ফেলতাম। তাতে পরবর্তী প্রমোশনে আমাদের কোন অসুবিধা হতো না। আমারা এই ব্যাপারে খুবই চিন্তিত কারন সিনিয়র লিস্টে আমরা প্রথম সারিতে আর এই অধম সবার সিনিয়র।
এখন এ বছর যদি আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তবে আমাদেও সনদ আসতে আসতে ২০১৪/১৫ হয়ে যাবে কিন্তু ২০১৩ এর ভেতরের সবকিছু পদোন্নতির জন্য হিসেবে আসবে এতে আমরা সবাই পিছিয়ে যাবো।
অপরদিকে আমরা আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আমদের অনার্স সনদ গ্রহণের প্রশ্ন থাকেনা। এদিক দিয়ে ও আমরা পিছিয়ে যাবো।
তাছাড়া মাস্টার্স পাশ করে এখন আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার মানসিক অবস্থাটা একটু চিন্তা করেন?
তবুও একান্তই যদি ভর্তি হতে হয় তবে এ বছরই ভর্তি হতে হবে। শেষ তারিখ ২৩ই আগস্ট। তাই সিদ্ধান্ত নেবার জন্য ১/২ দিন সময় হাতে।
এই মুহুর্তে আমরা কি করতে পারি? এ সংক্রান্ত আইনি ব্যবস্থা কি? কারো জানা থাকলে প্লিজ হেল্প আস। কোন লিংক থাকলে তাও শেয়ার করুন।
বিঃ দ্রঃ অন্যান্য সুযোগ সুবিধা ভাল বিধায় আমরা কেউই চাকুরিটি ছাড়তে আগ্রহী নই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



