সেদিন দেখি বৃষ্টি নামে জলে,
সেদিন দেখি জল ডাঙাতে খেলে;
সেদিন দেখি রংধনু রং কালো,
সেদিন দেখি কালোও হলো ভালো।
সেদিন দেখি হাসনাহেনা মাখে
মেঘপরীরা সবাই ঝাঁকে ঝাঁকে;
সেদিন দেখি একলা একা মেয়ে,
একলা একাই রঙীন সবার চেয়ে।
সেদিন দেখি বৃষ্টি, ডাঙা, জল;
সেদিন শুনি পরী'র কোলাহল;
সেদিন শুঁকি হাসনাহেনা ঘ্রাণ; --
শুধু সেদিন চিনি একলা মেয়ের গান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

